ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালের দীপাবলিতে মুখোমুখি প্রভাস ও রণবীরের সিনেমা হাসপাতাল ব্যবস্থা ও চিকিৎসাবিজ্ঞানের বিকাশে মুসলমানদের ঐতিহাসিক অবদান প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন পাস হলে বুমেরাং হতে পারে: টিআইবি বন্ধ কারখানা চালুর ঋণ বিতরণে মন্দা, বিতরণ মাত্র ৫৬১ কোটি টাকা আজকের খেলার সূচি: আফগানিস্তান-জিম্বাবুয়ে ওয়ানডে ও ইউরোপীয় ফুটবলের লড়াই প্রেসিডেন্টস ট্রফিতে ফিরছেন মোহাম্মদ রিজওয়ান বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার মহাষ্টমী ও কুমারী পূজার আয়োজনে মুখরিত দেশজুড়ে মণ্ডপগুলো মুন্সীগঞ্জ ডিসি অফিসে ৮০ কিলোওয়াটের সোলার প্যানেল স্থাপন কানাডার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৭

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে দুর্ঘটনায় আহত শ্রমিকের মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:১২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত বারাকা গ্রিন শিপ রিসাইক্লিং ইয়ার্ডে কর্মস্থলে দুর্ঘটনায় গুরুতর আহত শ্রমিক মো. আলাউদ্দিন (৫১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার সাত দিন পর শনিবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড় এলাকার ট্রিটমেন্ট হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পরিদর্শক রুবেল আফ্রাদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট সকালে বারাকা শিপইয়ার্ডে কাজ করার সময় আলাউদ্দিন দুর্ঘটনায় গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই তার সহকর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম নগরীর ওই হাসপাতালে ভর্তি করেছিলেন। টানা সাত দিন সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

এই শ্রমিকের অকাল মৃত্যুতে তার স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন চরম আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছে আলাউদ্দিনের পরিবার।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে দুর্ঘটনায় আহত শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৩:১২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬