
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত বারাকা গ্রিন শিপ রিসাইক্লিং ইয়ার্ডে কর্মস্থলে দুর্ঘটনায় গুরুতর আহত শ্রমিক মো. আলাউদ্দিন (৫১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার সাত দিন পর শনিবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড় এলাকার ট্রিটমেন্ট হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পরিদর্শক রুবেল আফ্রাদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট সকালে বারাকা শিপইয়ার্ডে কাজ করার সময় আলাউদ্দিন দুর্ঘটনায় গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই তার সহকর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম নগরীর ওই হাসপাতালে ভর্তি করেছিলেন। টানা সাত দিন সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
এই শ্রমিকের অকাল মৃত্যুতে তার স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন চরম আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছে আলাউদ্দিনের পরিবার।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২