ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ বাংলালিংক গ্রাহকরা পাবেন স্টারলিংক মোবাইল সুবিধা ভাঙ্গুড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও প্রস্তুতি পর্যবেক্ষণ করল উপজেলা প্রশাসন এনসিপির কেন্দ্রীয় কমিটিতে আসছে বড় ধরনের রদবদল প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে বিয়ের ইচ্ছা বাবার মৃত্যুতে সাদামাটা জন্মদিন কাটাচ্ছেন শ্রাবণ্য তৌহিদা নতুন ভিডিওতে সীতার রণরূপে সাই পল্লবী, রামায়ণে রণবীর-যশ যমুনায় কোটি টাকার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস করলো মৎস্য বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা ও গরুর মাংস ঘিরে রাজনীতির বিশ্লেষণ রায়পুরে মন্দিরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

নারায়ণগঞ্জে বুলবুল হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে নাগেশ্বরীতে বিক্ষোভ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৩৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা মুজাহিদুল ইসলাম বুলবুলকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং খুনিদের ফাঁসির দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে নাগেশ্বরী উপজেলা ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

ওই দিন রাত আটটার দিকে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের নাগেশ্বরী বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় কলেজমোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার সালেহনগর এলাকায় মুজাহিদুল ইসলাম বুলবুলকে কুপিয়ে হত্যা করা হয়। স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার থাকায় সন্ত্রাসী শেখ সিফাত ও তার সহযোগীরা বুলবুলের ওপর এই বর্বরোচিত হামলা চালায়।

কলেজমোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, মাদক ও চাঁদাবাজির মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে একজন রাজনৈতিক ও সামাজিক কর্মীকে এভাবে প্রাণ দিতে হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। তাই তারা অবিলম্বে বুলবুল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও খুনিদের ফাঁসির দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন নাগেশ্বরী উপজেলা শাখার সহ-সভাপতি জি এম আনছার আলী রয়েল, যুব শাখার সভাপতি মাওলানা ইয়াসিন আলী, সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা ফরহাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জে বুলবুল হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে নাগেশ্বরীতে বিক্ষোভ

আপডেট সময় : ০৬:৩৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬