ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিয়েভের উপকণ্ঠে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ গোলাপগঞ্জে মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশ কনস্টেবল সাময়িক বরখাস্ত মার্কিন অবরোধের মাঝেই ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব ইসির প্রস্তুতি শেষ হলেই স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু বাউফলে রহস্যজনকভাবে ৩ মহিষের মৃত্যু, অসুস্থ আরও অন্তত ৩০ কক্সবাজারে কাগজপত্রহীন ৩ বিলাসবহুল গাড়ি জব্দ, ‘বাবার উপহার’ দাবি তরুণদের সচিবালয়ে সাপ পিটিয়ে হত্যা: বন্য প্রাণী আইনে কী দণ্ড হতে পারে লেবানন-ইসরাইল চুক্তি প্রত্যাখ্যান করলেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম ওয়ালটন প্লাজায় ২০০ জন ডেপুটি ম্যানেজার নিয়োগ, আবেদন চলছে

ঢাবির ১০৫ বছরে যা হয়নি তা ১১ মাসে করেছি: সাদিক কায়েম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম দাবি করেছেন, তাদের নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পর মাত্র ১১ মাসে শিক্ষার্থীদের অধিকার আদায়ে যেভাবে কাজ করেছে, তা বিশ্ববিদ্যালয়ের গত ১০৫ বছরের ইতিহাসেও কেউ করতে পারেনি। শুক্রবার (২১ আগস্ট) পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। 'পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন' এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সাদিক কায়েম ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে একাধিক জরিপের তথ্য তুলে ধরেন। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে ৯৩ শতাংশ শিক্ষার্থী মনে করেন যে, বর্তমান নেতৃত্বের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন সবচেয়ে নিরাপদ। তিনি আরও যোগ করেন, ক্যাম্পাসের মধ্যে মারামারি, হানাহানি, চাঁদাবাজি ও টেন্ডারবাজির মতো অপকর্মগুলো এখন সম্পূর্ণ শূন্যের কোটায় নামিয়ে আনা হয়েছে।

দেশের শিক্ষার্থীদের মেধার যথাযথ বিকাশে পৃষ্ঠপোষকতার অভাব রয়েছে উল্লেখ করে ডাকসু ভিপি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা অক্সফোর্ড, ক্যামব্রিজ ও হার্ভার্ডের মতো বিশ্বের নামি বিশ্ববিদ্যালয়ে গিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছে এবং সেরাদের সেরা হচ্ছে। তবে দেশে সঠিক পৃষ্ঠপোষকতা না পাওয়ায় সমাজ তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত ফল পাচ্ছে না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ৫৫ বছর ধরে যারা দেশের নেতৃত্বে ছিলেন, তারা তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের যেভাবে মূল্যায়ন ও স্বীকৃতি দেওয়া প্রয়োজন ছিল, তা দিতে ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতার কারণেই জাতি দীর্ঘদিন ধরে একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে। মেধাবী তরুণদের সঠিক সুযোগ দেওয়া হলে তারা দেশকে অনেক দূর এগিয়ে নিতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ানের সভাপতিত্বে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতের আমির মো. নাজমুল আহসানসহ জেলা জামায়াতের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী এবং অভিভাবকেরা।

দুই সেশনে বিভক্ত এই আয়োজনের প্রথম সেশনে পটুয়াখালী সদর উপজেলার ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩৬ জন এবং ১৫টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ১৬৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পঞ্চম ও অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী এসব শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করার পাশাপাশি তাদের হাতে ক্রেস্ট, স্কুল ব্যাগ ও কলম তুলে দেন অতিথিরা। পরবর্তীতে বিকেলে আয়োজিত দ্বিতীয় সেশনে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের বিশেষভাবে সম্মানিত করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ঢাবির ১০৫ বছরে যা হয়নি তা ১১ মাসে করেছি: সাদিক কায়েম

আপডেট সময় : ০৪:৫৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬