ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নর্দার্ন টেরিটোরিকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ এইচপি সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশে পেঙ্গুইনের অনীহা ও নতুন সম্ভাবনা সরকার ফ্যাসিজমের দিকে এগোচ্ছে, জুলাই সনদ মানছে না: গোলাম পরওয়ার গোবিপ্রবিতে দুই দিনব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট শুরু ‘রাস্তায় খুন’ গান পোস্টের দুই ঘণ্টা পরই গুলিতে নিহত গায়ক অঙ্কিত প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে বিনোদন অঙ্গনের প্রতিবাদ নেপালের ভয়াবহ বন্যায় পাশে থাকার আশ্বাস মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানকে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে পারবে না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক আজ রাতে সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা দিনাজপুরে আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকেরা, লক্ষ্য ভালো দাম

জামালপুরে দরিদ্র কৃষকের ধান কাটলেন এমপি মোজাফফর হোসেন

মোঃ কবির হোসেন জামালপুর জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩ ৪১৪ বার পড়া হয়েছে

জামালপুরে দরিদ্র কৃষকের ধান কাটলেন এমপি মোজাফফর হোসেন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চলতি বোরো মৌসুমে দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন জামালপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি।
রবিবার (১৪ মে) দুপুরে উপজেলা কৃষক লীগের আয়োজনে নরুন্দিতে ধানকাটা উৎসব উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই বোরো মৌসুমে সারাদেশে দরিদ্র কৃষকদের ধান কেটে দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মী। গ্রামে গ্রামে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন তাঁরা। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনার এই সফল বাস্তবায়নে হাসি ফুটেছে অনেক কৃষকের মুখে।
এমপি আরো বলেন, এবার দেশে ধানের ভালো ফলন হয়েছে। তবে বৃষ্টি ও ঝড়ের আশঙ্কায় বিভিন্ন অঞ্চলে আগাম ধান কাটার উৎসব শুরু হয়েছে। তবে দরিদ্র কৃষকদের ধান কাটা শ্রমিকের মজুরি দিতে হিমশিম খেতে হচ্ছে। আবার গ্রামীণ শ্রমিকরা শহরমুখী হওয়ায় গত কয়েক বছরের মতো এবারও ধান কাটার শ্রমিক সংকট রয়েছে। এই অবস্থায় কৃষকদের সহযোগিতা করতে নেতাকর্মীকে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াছমিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুল আলম বাবুল, স্থানীয় চেয়ারম্যান লুৎফর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভুট্রো ও ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক আব্দুল হামিদ প্রমুখ।
পরে নরুন্দির হিন্দুপাড়ায় দরিদ্র বর্গাচাষী হেলাল উদ্দিনের ৭৫ শতক জমির পাকা ধান কেটে মাড়াই করে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামালপুরে দরিদ্র কৃষকের ধান কাটলেন এমপি মোজাফফর হোসেন

আপডেট সময় : ০৫:২০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩