ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শামলিতে জিম থেকে বের হতেই গুলি, ২৫ সেকেন্ডে শেষ গায়কের জীবন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার ইউরোপে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ নেপাল সীমান্তে বন্যা ও ভূমিধসের নতুন ঝুঁকি, উদ্ধার অভিযান স্থগিত চীনের আগামী ৫ দিন দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম আশুলিয়ায় পত্রিকার সাইনবোর্ডের আড়ালে নকল কনডম তৈরির কারখানায় অভিযান সেপ্টেম্বরে নয়, জানুয়ারিতে হতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নরওয়ের রাজা হারাল্ড নেপালের ভয়াবহ বন্যা: বাংলাদেশের কাপ্তাই বাঁধের জন্য কি সতর্কবার্তা? গোয়াইনঘাটে ২৬ কোটির মহাসড়ক নির্মাণে বাধা ৯০ গাছ

রোহিঙ্গাদের কারণে পরিবেশ ও অর্থনীতিতে বহুমুখী চাপ: সেনাপ্রধান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রোহিঙ্গাদের উপস্থিতির কারণে বর্তমানে বাংলাদেশের ওপর বহুমুখী চাপ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস ও মাদক চোরাচালানের মতো নানা ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছে, যা দেশের সার্বিক পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে আয়োজিত তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন যে, রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী উপস্থিতি দেশের অর্থনীতির ওপরও উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করছে।

অনুষ্ঠানে সেনাপ্রধান ক্যাপস্টোন কোর্সে অংশ নেওয়া ফেলোদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। এবারের এই কোর্সে বিভিন্ন পেশার ৩৭ জন ফেলো অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক, সাংবাদিক এবং করপোরেট খাতের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

রোহিঙ্গাদের কারণে পরিবেশ ও অর্থনীতিতে বহুমুখী চাপ: সেনাপ্রধান

আপডেট সময় : ০৭:২৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬