ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহীদ পরিবারের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী আর্থিক সংকটে বন্ধের মুখে স্পেনের ১৭৫ বছরের পুরোনো ঐতিহাসিক বইয়ের দোকান চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হবে: শাহে আলম নাটোরে ৫৮ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত বসুন্ধরা কিংস, দলবদলে বাধা নেই ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সংসদে দেওয়া বক্তব্যে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ভেনেজুয়েলার তেল সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ: ট্রাম্পের বড় ঘোষণা কিয়েভের উপকণ্ঠে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ গোলাপগঞ্জে মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশ কনস্টেবল সাময়িক বরখাস্ত মার্কিন অবরোধের মাঝেই ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে এবি পার্টির অভিনন্দন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপির মহাসচিব ও বর্ষীয়ান রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নবনির্বাচিত রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় এবি পার্টির নেতৃবৃন্দ উল্লেখ করেন যে, ফ্যাসিবাদ-পরবর্তী বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংবিধানিক ঘটনা। তারা বিশ্বাস করেন, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, গণতান্ত্রিক চর্চা এবং রাষ্ট্রীয় বিষয়ে প্রজ্ঞা নতুন বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণে সুদূরপ্রসারী ও ইতিবাচক ভূমিকা রাখবে।

নেতৃবৃন্দ প্রত্যাশা ব্যক্ত করেন যে, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল দলীয় ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকল নাগরিকের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা রক্ষা, নাগরিক অধিকার সংরক্ষণ, রাজনৈতিক বহুত্ববাদের চর্চা ও জাতীয় ঐক্য সুসংহত করার ক্ষেত্রে তিনি অগ্রণী ও দৃঢ় নেতৃত্ব দেবেন বলে তারা আশা প্রকাশ করেন।

জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ও রাজনৈতিক সংস্কারের যে ঐতিহাসিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে রাষ্ট্রপতির সাংবিধানিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নির্ণায়ক বলে মনে করে এবি পার্টি। নেতৃবৃন্দ আশা করেন, মির্জা ফখরুল রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা, নিরপেক্ষতা ও ঐতিহ্য সমুন্নত রেখে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি পূর্ণ সম্মান দেখাবেন এবং জাতিকে ঐক্যবদ্ধ রাখতে সেতুবন্ধনের ভূমিকা পালন করবেন।

এবি পার্টির নেতৃবৃন্দ রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বিরোধী দলীয় প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমকেও ধন্যবাদ জানান। তারা বলেন, গণতন্ত্রের সৌন্দর্য ও রীতি মেনে একজন সিনিয়র রাজনীতিক হিসেবে তিনি যে সৌজন্য ও সহমর্মিতার পরিচয় দিয়েছেন, তা বাংলাদেশের গণতান্ত্রিক পথচলাকে সুসংহত করবে।

পরিশেষে, মজিবুর রহমান মঞ্জু ও ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন। তারা প্রজ্ঞা, সততা ও দৃঢ় দায়িত্বশীলতার সঙ্গে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য সৃষ্টিকর্তার কাছে আন্তরিক প্রার্থনা করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে এবি পার্টির অভিনন্দন

আপডেট সময় : ০৬:৩০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬