ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আরিফিন শুভর সঙ্গে ছবি পোস্ট করে বিয়ের রহস্য উসকে দিলেন চমক ইরানের পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বম্বস’ হামলার ছক মানুষের প্রকৃত পরিচয়: লালন সাঁইয়ের দর্শনে এক গভীর অনুসন্ধান মুসলিমবিরোধী স্লোগান দেওয়ায় স্পেনকে অর্থদণ্ড ও গ্যালারি নিষেধাজ্ঞা দিল ফিফা সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের ৮৬ পৃষ্ঠার গাইডলাইন প্রকাশ ভারত থেকে বাংলাদেশে পৌঁছাল ১৮টি নতুন ব্রডগেজ রেলকোচ জামায়াতের সঙ্গে জোটের অভিযোগে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা সড়ক হলেও বিদ্যুৎ, চিকিৎসা ও মাধ্যমিক শিক্ষাবঞ্চিত আলীকদমের কুরুকপাতা তাজমিন হত্যা: কক্সবাজারের হোটেলকর্মী রাজুর বিরুদ্ধে ধর্ষণের মামলা

ইউক্রেনে রাতভর রুশ মিসাইল ও ড্রোন হামলায় নিহত ১৩

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৫৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় ব্যালিস্টিক, ক্রুজ ও হাইপারসনিক মিসাইলের পাশাপাশি ১৬৮টি ড্রোন ব্যবহার করা হয়েছে। ইউক্রেনের জরুরি পরিষেবা সংস্থা বৃহস্পতিবার (২০ আগস্ট) নিশ্চিত করেছে যে, রুশদের এই হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ১৪৫টি ড্রোন এবং বেশিরভাগ ক্রুজ মিসাইল প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে রুশদের ছোড়া ব্যালিস্টিক মিসাইলগুলোর একটিও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আটকানো সম্ভব হয়নি। রুশ বাহিনী এই হামলায় শিশুদের একটি হাসপাতাল এবং একটি স্কুলকেও লক্ষ্যবস্তু করেছে, যার ফলে অবকাঠামোগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই প্রাণহানির জন্য পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অভাবকে দায়ী করেছেন। তিনি মিত্র দেশগুলোর কাছে জরুরি সহায়তার আবেদন জানিয়ে বলেছেন, পর্যাপ্ত প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় এই হতাহতের ঘটনা ঘটেছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো ধ্বংস হয়ে যাওয়া একটি ভবনের সামনে দাঁড়িয়ে মিত্রদের উদ্দেশ্যে বলেন, “আমাদের গোলাবারুদ, মিসাইল প্রতিরোধী ব্যবস্থা এবং সহায়তা প্রয়োজন।”

ইউক্রেন গত কয়েক মাস ধরেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সংকটে ভুগছে, যার ফলে ব্যালিস্টিক মিসাইল মোকাবিলা করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। জেলেনস্কি এর আগে উল্লেখ করেছিলেন যে, যুক্তরাষ্ট্র যদি তাদের প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের মাত্র পাঁচ শতাংশ সরবরাহ করে, তবে রাশিয়াকে কার্যকরভাবে ঠেকানো সম্ভব হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ইউক্রেনে রাতভর রুশ মিসাইল ও ড্রোন হামলায় নিহত ১৩

আপডেট সময় : ০৫:৫৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬