ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরামকোর দাহরান কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলা, আগুন বুধবার দুপুর পর্যন্ত ৫ অঞ্চলে বজ্রবৃষ্টি, ১ নম্বর সতর্ক সংকেত রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানি সাংবাদিক গ্রেপ্তার রিয়াদে প্রাণঘাতী হামলার আগে সৌদির আগাম সতর্কবার্তা ব্যবস্থা কেন নীরব ছিল সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় হুতি বিদ্রোহীদের হামলা রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আধুনিক স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন প্রাকৃতিক দুর্যোগে ধৈর্য ও আল্লাহর স্মরণে মুমিনের করণীয় প্রথম ভারতীয় সুপারস্টার অশোক কুমারের জীবন ও ক্যারিয়ারের অজানা কথা আখাউড়া প্রশাসনে বহিরাগত ‘পাবলিক পেশকার’ আমজাদের দাপট বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট ও চ্যাম্পিয়নস লিগের আজকের সূচি

শেষ হলো দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:১৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদ ভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দীর্ঘ সাড়ে তিন দশক পর এবারই প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটের এই লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রধান দুটি রাজনৈতিক শিবিরের প্রার্থী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির হেভিওয়েট প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

ভোটগ্রহণ চলাকালে দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বরা সংসদ ভবনের অধিবেশন কক্ষে এসে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন। তাদের মধ্যে রয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তবে অসুস্থতার কারণে ভোট দিতে পারেননি বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য মির্জা আব্বাস।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোট গণনা শেষে জাতীয় সংসদ ভবনেই বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এরপরই আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রার্থীর নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

শেষ হলো দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ

আপডেট সময় : ০৫:১৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬