ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিংবদন্তি হলিউড অভিনেতা টিম কারি আর নেই, ৮০ বছর বয়সে প্রয়াণ ২০১৪-২০২৫: বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ওপর সাত ধরনের নিপীড়নের তথ্য প্রকাশ টানা দ্বিতীয় জয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের সিংহাসন ফিরে পেলেন পোলার্ড নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান চৌগাছায় সার বাজারে প্রশাসনের মনিটরিং, ১০ হাজার টাকা জরিমানা স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে উত্তপ্ত সংসদ, বিরোধী দলের তীব্র প্রতিবাদ ও ওয়াকআউট কক্সবাজারে হোটেল বারে সংঘর্ষে ভাঙা গ্লাসের আঘাতে যুবক নিহত পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজারের বেশি গ্রেপ্তার দেশের ৬৪ জেলায় আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

ট্রাকচাপায় বাবার মৃত্যু, ফায়ার সার্ভিসের গাড়িতে বাড়ি ফিরল দুই শিশু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ঈশ্বরদীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাহারুল (৪৫) নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। বুধবার (১৯ আগস্ট) রাতে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের ঢুলটি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাহারুল পেশায় একজন যানবাহন শ্রমিক ছিলেন এবং তিনি ঈশ্বরদী পৌরসভার মাহাতাব কলোনি এলাকার বাসিন্দা মৃত আফিল উদ্দিনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহারুল তার স্ত্রী ও ১১ দিন বয়সী নবজাতক কন্যাকে দেখতে পাবনা সদর থানার আটমাইল এলাকায় শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। স্ত্রী ও নবজাতক কন্যাকে দেখার পর তিনি দুই সন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ঈশ্বরদীর বাড়ির উদ্দেশে রওনা হন। পথে ঢুলটি বাজার এলাকায় পৌঁছালে পাশাপাশি চলা দুটি মোটরসাইকেলের মধ্যে ধাক্কা লাগে। এতে বাহারুল ও তার দুই সন্তান সড়কে ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতিতে আসা একটি ট্রাকের সঙ্গে বাহারুলের ধাক্কা লাগে। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাবার মৃত্যু হলেও সৌভাগ্যক্রমে দুই শিশু প্রায় অক্ষত থাকে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে ফায়ার সার্ভিসের গাড়িতে করে অবুঝ দুই সন্তানকে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। একদিকে বাবার মরদেহ, অন্যদিকে ঘরে ১১ দিনের নবজাতক বোন—সব মিলিয়ে বাহারুলের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাহারুলের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। বর্তমানে ট্রাক ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ট্রাকচাপায় বাবার মৃত্যু, ফায়ার সার্ভিসের গাড়িতে বাড়ি ফিরল দুই শিশু

আপডেট সময় : ০৩:২৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬