ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানি সাংবাদিক গ্রেপ্তার রিয়াদে প্রাণঘাতী হামলার আগে সৌদির আগাম সতর্কবার্তা ব্যবস্থা কেন নীরব ছিল সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় হুতি বিদ্রোহীদের হামলা রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আধুনিক স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন প্রাকৃতিক দুর্যোগে ধৈর্য ও আল্লাহর স্মরণে মুমিনের করণীয় প্রথম ভারতীয় সুপারস্টার অশোক কুমারের জীবন ও ক্যারিয়ারের অজানা কথা আখাউড়া প্রশাসনে বহিরাগত ‘পাবলিক পেশকার’ আমজাদের দাপট বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট ও চ্যাম্পিয়নস লিগের আজকের সূচি আজ ৫৭তম বিশ্ব মান দিবস: সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানিতে জোর ময়মনসিংহে স্কুলে শিক্ষক-শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল

সুনামগঞ্জের দিরাইয়ে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে আহত ৭

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৫৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় দিরাই পৌর এলাকার ঘাগটিয়া গ্রামে আব্দুল মুকিত ও জুয়েল মিয়ার অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের মোট ৭ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ১৭ আগস্ট ১৫শ টাকা পাওনা নিয়ে আব্দুল মুকিত ও জুয়েল মিয়ার মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে বুধবার বিকেলে আব্দুল মুকিত দিরাই বাজারে যাওয়ার পথে জুয়েল মিয়া ও তার লোকজন হামলা চালায়। হামলার বিষয়টি জানতে পেরে মুকিত মিয়ার সমর্থকরা এগিয়ে এলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষে আহতরা হলেন আব্দুল হাফিজ (৪০), আব্দুর রহিম (৬৫), আব্দুল মুকিত (৪৫), ইমন (২১), আশিক মিয়া (৪০) এবং জুয়েল (৪০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহিম, ইমন ও সাব্বির মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

সুনামগঞ্জের দিরাইয়ে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে আহত ৭

আপডেট সময় : ১০:৫৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬