ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেত্রকোনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান নিহত রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের ২০ হামলায় নিহত ১৭ যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩ শিশু ও শিক্ষক ফ্রান্সে মূল্যস্ফীতি ৩.১%, এক বছরে জ্বালানির দাম বেড়েছে ২১.৩ শতাংশ আইএমএফের নতুন ঋণ পেতে যেসব শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে চুল টেনে ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস, খেলা হবে না এল ক্লাসিকো শারদীয় দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু আজ ছোট পর্দায় বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নির্ভুল হামলা: বিপর্যস্ত জ্বালানি ও বিশ্ব অর্থনীতি বাংলামটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ

ম্যাকাই টেস্টে কি ১৩৯ বছরের ইতিহাস গড়বে বাংলাদেশ?

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৪৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই বছর আগে পাকিস্তানের মাটিতে টেস্ট ম্যাচ জেতা, এমনকি তাদের ধবলধোলাই করার কথা কল্পনা করাও ছিল কঠিন। কিন্তু ২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পর দুই টেস্টের সিরিজে তাদের ধবলধোলাই করে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। এবার আরেকটি আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর প্রথম টেস্ট খেলতে নেমেই অভাবনীয় জয় পেয়েছে লাল-সবুজের দল। বিশ্বের এক নম্বর টেস্ট দলের বিপক্ষে এই জয় আগের যেকোনো অর্জনের চেয়েও অনেক বড়। ডারউইনে প্রথম টেস্ট জয়ের পর বাংলাদেশ দল এখন অবস্থান করছে ম্যাকাইয়ে, যেখানে আগামী ২২ আগস্ট থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

ম্যাকাই টেস্টে যদি বাংলাদেশ জয় পায়, তবে ক্রিকেট বিশ্বে এমন এক ঘটনা ঘটবে যা গত ১৩৯ বছরে কেউ দেখেনি। ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে সর্বশেষ ধবলধোলাই হতে হয়েছিল ১৮৮৭ সালে। সেবার দুই ম্যাচের অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে হেরেছিল তারা। সিডনিতে অনুষ্ঠিত সেই সিরিজের প্রথম ম্যাচে ১৩ রানে এবং দ্বিতীয় ম্যাচে ৭১ রানে জিতেছিল ইংলিশরা। এরপর দীর্ঘ ১৩৯ বছর ধরে ঘরের মাঠে কোনো টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের লজ্জায় পড়তে হয়নি অস্ট্রেলিয়াকে।

১৮৮৭ সালের সেই ঐতিহাসিক ধবলধোলাইয়ের পর ঘরের মাঠে মোট ১১০টি একাধিক ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে গত ১০ বছরে খেলেছে ১৩টি সিরিজ। এই সময়ের মধ্যে তারা ঘরের মাঠে মাত্র দুটি সিরিজ হেরেছে, যার দুটিই ছিল ভারতের বিপক্ষে—২০১৮ ও ২০২০ সালে। এছাড়া ২০২৪ সালে ব্রিসবেনে শামার জোসেফের দুর্দান্ত বোলিংয়ের কল্যাণে ওয়েস্ট ইন্ডিজ একটি টেস্ট জিতে সিরিজ ড্র করতে সক্ষম হয়েছিল।

ম্যাকাইয়ে বাংলাদেশ যদি দ্বিতীয় টেস্টেও জয় তুলে নিতে পারে, তবে ১৩৯ বছর আগের সেই ইতিহাস নতুন করে লেখা হবে। আর যদি তা সম্ভব নাও হয়, তবুও বাংলাদেশ দলের গৌরব এতটুকু কমবে না। কারণ, এই ম্যাচ হারলেও সিরিজ হারার কোনো সুযোগ নেই বাংলাদেশের। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদেরই মাটিতে সিরিজ না হেরে দেশে ফেরাটাও হবে এক বিশাল প্রাপ্তি ও গর্বের বিষয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

ম্যাকাই টেস্টে কি ১৩৯ বছরের ইতিহাস গড়বে বাংলাদেশ?

আপডেট সময় : ০৮:৪৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬