ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়াসের জামিন শুনানি চলাকালে বিচারকের সামনে আইনজীবীদের হাতাহাতি সার সংকটের পেছনে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে নেত্রকোণায় সোমেশ্বরী নদীতে বালু তুলতে গিয়ে নৌকা ডুবে শ্রমিকের মৃত্যু ৯ নভেম্বর শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন লংমার্চে বিদ্যুৎ হলে বিএনপিই আগে করত: চিফ হুইপ নূরুল ইসলাম মনি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও রেলপথ নির্মাণে আইনি বাধা কাটল যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ায় বাড়তি সহায়তা প্রত্যাশা বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ রাঙিয়ে বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তান অধিনায়ক ফারহান ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০ জন জার্মানিতে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট ও দুই তরুণ আটক

কেনিয়ায় সাফারি ট্যুরে হেলিকপ্টার বিধ্বস্ত, ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান ও স্ত্রীসহ নিহত ৭

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেনিয়ায় সাফারি ভ্রমণের সময় একটি পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান ও তার স্ত্রীসহ সাতজন আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাকি পাঁচজন যুক্তরাষ্ট্রের নাগরিক।

স্থানীয় সময় বুধবার (১৯ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে দেশটির সামবুরু কাউন্টিতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (কেসিএএ) জানিয়েছে, হেলিকপ্টারটিতে চড়ে আরোহীরা একটি বন্যপ্রাণী সংরক্ষণ এলাকার মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখছিলেন।

দুর্ঘটনায় প্রাণ হারানো ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানের নাম মিশেল সেনসি-কন্তুজি এবং তার স্ত্রীর নাম স্টেফানি হলিহান। নিহত মার্কিন নাগরিকদের মধ্যে এনবিসিইউনিভার্সালের সাংবাদিক হোসে আলবের্তো সুয়ারেজ রয়েছেন। তবে বাকি চার মার্কিন নাগরিকের পরিচয় এখনো জানা যায়নি।

মাউন্ট ওলোলোকওয়ের বনাঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়ছে। খবর পেয়ে কেনিয়া রেড ক্রসের সদস্যরা জ্বলতে থাকা ধ্বংসাবশেষের দিকে এগিয়ে যান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

কেনিয়ায় সাফারি ট্যুরে হেলিকপ্টার বিধ্বস্ত, ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান ও স্ত্রীসহ নিহত ৭

আপডেট সময় : ০৮:০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬