ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজা নিয়ে জামায়াত-শিবির-এনসিপি চক্রান্ত করছে: ছাত্রদল সাধারণ সম্পাদক ট্রাম্পের আহ্বানের মধ্যেও রাশিয়ায় ইউক্রেনের বড় ড্রোন হামলা, নিহত ১ লালমোহনে মা ইলিশ রক্ষা অভিযানে জাল জব্দ, বিতরণে এতিমখানা মুম্বাইয়ে ফুটবল খেলে ফেরার পথে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যুর মামলায় আসামি রাকিবের জামিন লোরকা থেকে এভারেট: পাঠজীবন ও লেখার গল্প শোনালেন রেবেকা পেরি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আগে না জানানোয় ঢাকার উদ্বেগ যুক্তরাষ্ট্রে ৩ বছর অপেক্ষার পর গ্রিন কার্ড পেলেন অভিনেত্রী মৌসুমী ঋণগ্রস্ত দেশের ৪৭ শতাংশ পরিবার, গ্রামে আর্থিক চাপ সবচেয়ে বেশি ইশরাকের পিস্তল উঁচানোর দৃশ্য ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ: জামায়াত

পাকিস্তানের জনপ্রিয় টিকটকার শামসো বিবিকে গুলি করে হত্যা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:১৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিনে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন জনপ্রিয় টিকটক তারকা শামসো বিবি। ২৮ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটরকে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা গুলি করে হত্যা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি আয়েশা গিলামানা নামে পরিচিত ছিলেন এবং তার অনুসারীর সংখ্যা ১৩ লাখেরও বেশি।

ঘটনার বিবরণ দিয়ে নিহত টিকটকারের ভাই নিয়ামাতুল্লাহ জানান, কাশিফ নামে এক যুবকের ফোন পেয়ে তিনি ও তার বোন আসিমাকে নিয়ে শামসো বিবি বাড়ি থেকে বের হয়েছিলেন। তক্ষশীলা শহরের একটি পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই অজ্ঞাতপরিচয় যুবক তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। এতে ঘটনাস্থলেই ঘাড়ের ওপর গুলিবিদ্ধ হয়ে শামসো বিবি মারা যান এবং তার বোন আসিমা গুরুতর আহত হন।

এই হত্যাকাণ্ডের ঘটনায় ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে হামলার দৃশ্য দেখা গেছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। শামসোর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, কাউসার ও জাভেদ নামে দুই ব্যক্তির সঙ্গে টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে তিনি আগে থেকেই খুনের হুমকি পাচ্ছিলেন।

রাওয়ালপিন্ডি পুলিশ জানিয়েছে, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং খুনিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এই জনপ্রিয় তারকার নৃশংস মৃত্যুতে তার পরিবার ও ভক্তদের মধ্যে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে এবং দোষীদের কঠোর শাস্তির দাবি উঠেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানের জনপ্রিয় টিকটকার শামসো বিবিকে গুলি করে হত্যা

আপডেট সময় : ০২:১৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬