ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যাকিং ও প্রতারণা থেকে বাঁচতে অনলাইনে মেনে চলুন ৬ নিয়ম তরুণরাই বাংলাদেশ: আগামীর নেতৃত্ব দেবে এই প্রজন্ম ভারতে ফুটবল সংস্কৃতি নেই, বিস্ফোরক মন্তব্য ব্রাজিল কোচ আনচেলত্তির বিয়েতে বিপুল খরচ না করে দান করুন: শ্রুতি হাসান হুতি হামলার পর সৌদি আরবের পাশে থাকার ঘোষণা মিসরের ৯ লাখ টাকায় আপসের দাবি: গাড়িচাপায় নিহত শ্রমিকের ন্যায়বিচার কি অধরা? বিমান বাহিনীর ১৩২তম জেসিএসসি কোর্সের সনদপত্র বিতরণ করলেন বিমান বাহিনী প্রধান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই সম্মিলনের থিম সং গাইলেন আরিফ

চলতি মাসেই চালু হচ্ছে প্রবাসীদের জন্য বিশেষ ‘প্রবাসী কার্ড’

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:১২:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জানিয়েছেন, চলতি মাসের শেষদিকে প্রবাসীদের জন্য বিশেষ ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে জেলা ছাত্র অধিকার পরিষদের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী জানান, এটিএম কার্ডের আদলে তৈরি এই কার্ডটি প্রবাসীরা বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে তারা ব্যাংকিং লেনদেনের সুবিধা পাবেন। পাশাপাশি দেশে ফিরে আসার পর বিভিন্ন সমস্যার সমাধান ও সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে কার্ডটি বিশেষ কাজে আসবে। এছাড়া সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রেও কার্ডধারী প্রবাসীদের অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থা থাকবে বলে তিনি উল্লেখ করেন।

নুরুল হক নুর বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অপরিসীম। তাদের বিভিন্ন সমস্যা সমাধান এবং দেশে ফিরে এসে সেবা পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান জটিলতা দূর করতেই সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।

মুন্সীগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুহাম্মদ রাজুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু। সভার শেষভাগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

চলতি মাসেই চালু হচ্ছে প্রবাসীদের জন্য বিশেষ ‘প্রবাসী কার্ড’

আপডেট সময় : ০৯:১২:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬