ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতি তিন মাস পর বৃক্ষরোপণ কর্মসূচির তথ্য নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মোহাম্মদপুরে দুই গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধ একজন কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের টাইমস স্কোয়ারে প্রবাসী বাঙালির জমজমাট দুর্গোৎসব ইয়েমেনের প্রধানমন্ত্রীর বাসভবনে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হাইতিতে জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের অগ্রবর্তী দল বাংলাদেশের কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির ৪৫তম বিসিএস গেজেট থেকে বাদ পড়াদের শাহবাগে আত্মাহুতির হুমকি ২০২৭ সালের মধ্যে জাপানকে টপকে চতুর্থ অর্থনীতি হচ্ছে ভারত নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

একনেকে ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন: ব্যয় ৯ হাজার ৫৮৯ কোটি টাকা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৩৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১৯ আগস্ট) অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের দ্বিতীয় এই সভায় মোট ৯ হাজার ৫৮৯ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে প্রকল্পগুলো অনুমোদন পায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভায় অনুমোদনের জন্য মোট ১১টি প্রকল্প উপস্থাপন করা হয়েছিল।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে গ্রামীণ সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্পটি অন্যতম, যেখানে জুলাই ২০২৬ থেকে জুন ২০৩০ মেয়াদে ৪ হাজার ৯৬৩ কোটি ৬৭ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। স্বাস্থ্য খাতের প্রকল্পগুলোর মধ্যে ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনা প্রতিস্থাপন ও পুনর্নির্মাণে ১ হাজার ১৫৪ কোটি ৮৩ লাখ ১ হাজার টাকা ব্যয়ের প্রকল্প অনুমোদন পেয়েছে। এছাড়া ১০টি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য ১৯টি হোস্টেল ভবন নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধনীতে ২০১ কোটি ৭০ লাখ ৫৪ হাজার টাকা ব্যয় বাড়িয়ে মোট ব্যয় ১ হাজার ৬৩০ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

পানি সম্পদ ও উপকূলীয় অবকাঠামো উন্নয়নেও বেশ কিছু প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে ধরলা নদীর ডান তীরের ভাঙন থেকে লালমনিরহাট সদর উপজেলা রক্ষায় ২৯৮ কোটি ৬৫ লাখ টাকা, চট্টগ্রামের সীতাকুণ্ডে উপকূলীয় বাঁধ নির্মাণে ৫৫৮ কোটি ৮৩ লাখ টাকা এবং ঢাকার গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড ও তুরাগ নদীর সুরক্ষা ও সংরক্ষণে ৫৬৭ কোটি ৪ লাখ ৫১ হাজার টাকার প্রকল্প রয়েছে।

তালিকায় থাকা অন্যান্য অনুমোদিত প্রকল্পের মধ্যে রয়েছে সেতুর রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির সক্ষমতা বাড়াতে ১১৫ কোটি ৭৩ লাখ ২৫ হাজার টাকা, জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনীতে ১০১ কোটি ৮২ লাখ ৭৭ হাজার টাকা এবং ঢাকার ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের প্রথম সংশোধনীতে অতিরিক্ত ৬২৭ কোটি ২৩ লাখ ৯৩ হাজার টাকা ব্যয়। এছাড়া প্রাণিসম্পদ অধিদপ্তরের সক্ষমতা জোরদারকরণ প্রকল্পের তৃতীয় সংশোধনীতে ৪৫ কোটি ৪১ লাখ টাকা ব্যয় কমানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জন্য ১ হাজার ৪৫৭ কোটি ৮০ লাখ ৩৪ হাজার টাকা ব্যয়ে ৪০ হাজার থেকে ৫৫ হাজার ডিডব্লিউটি ধারণক্ষমতার দুটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার কেনার প্রকল্পটি সভায় অনুমোদন পায়নি। প্রকল্পটি আরও যাচাই-বাছাই করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

একনেকে ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন: ব্যয় ৯ হাজার ৫৮৯ কোটি টাকা

আপডেট সময় : ০৭:৩৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬