ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতাগীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সভা বিমান বাংলাদেশ: ঢাকা-টরন্টোর অভিজ্ঞতা থেকে ঢাকা-নিউইয়র্কের সম্ভাবনা রপ্তানি খাতের গতি বাড়াতে ৫০০ কোটি টাকার প্রণোদনা ছাড় নরসিংদীতে মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের পুনর্বাসনে কর্মশালা দুই মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে ৩৮২ কোটি ডলার দিল্লির রাজপথে অস্থিরতা ও একচিলতে আশার আলো কিডনি বিক্রি করেও কাটল না অভাব, চুরির মামলায় গ্রেপ্তার যুবক চকরিয়ায় সড়ক দখলমুক্ত করতে দুই শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ শুটিংয়ের সেটে বড় বিপদের মুখে অভিনেতা ইমরান হাশমি বগুড়ায় আশ্রয়ণ প্রকল্পের হাজারো ঘর এখন মাদকসেবীদের আস্তানা

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৫৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক জামিনে কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টা ১৫ মিনিটে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন সাবেক এই প্রধান বিচারপতির কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে গত সোমবার চেম্বার বিচারপতি মো. রেজাউল হক ‘নো অর্ডার’ আদেশ দেন। আদালতে খায়রুল হকের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহের হোসেন সাজু এবং আইনজীবী মোনায়েম নবী শাহীনসহ অন্যান্যরা। জামিন বহাল থাকায় সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তিতে কোনো আইনি বাধা নেই বলে জানান তার আইনজীবীরা।

গত ১০ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের সময় বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই জামিন আদেশ দেন।

উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমণ্ডির বাসা থেকে এ বি এম খায়রুল হক গ্রেপ্তার হন। পরবর্তীতে তাকে জুলাই গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর ধাপে ধাপে আরও কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

আপডেট সময় : ০৬:৫৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬