ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান একদিন ভারতের অংশ হবে: রামদেব কিস্তির চাপে বিষপান, ছেলের মৃত্যুতে বাবারও প্রাণহানি সীতাকুণ্ডে মাওলানা ওবায়দুল হকের জ্বালানো শিক্ষার প্রদীপ জ্বলছে ১৪০ বছর ধরে খুলনায় অস্ত্রসহ গ্রেপ্তার গ্রেনেড বাবু গ্রুপের শুটার ভেলু নাটোরে জমি নিয়ে বিরোধ: পুকুরে বিষ ও ৪০০ কলাগাছ কাটার অভিযোগ ডিপিএল ম্যাচে বলের আঘাতে আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ আইসিইউতে ৯ শিক্ষকেই চলছে ১২০০ শিক্ষার্থীর চরফ্যাশন টি ব্যারেট স্কুল ট্রাম্পের সঙ্গে এরদোগানের ফোনালাপ, আলোচনায় ইরান ও গাজা পরিস্থিতি ওভাল অফিসে নারী সাংবাদিকের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প অস্ট্রেলিয়ার দল নির্বাচন নিয়ে নির্বাচকদের ধুয়ে দিলেন ইয়ান চ্যাপেল

স্ত্রীকে বৈদ্যুতিক শকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার দায়ে মোহাম্মদ আজাদ নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ সুলতান উদ্দীন প্রধান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আজাদ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আজাদ চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের মো. কবির হোসেনের ছেলে।

মামলার বিবরণ ও তদন্ত সূত্রে জানা গেছে, আজাদের সঙ্গে তার স্ত্রী তানিয়া বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে ২০২৩ সালের ২৭ জুলাই রাতে আজাদ তার স্ত্রী তানিয়া বেগমের হাত ও পায়ে বৈদ্যুতিক তার জড়িয়ে শক দেন। এতে ঘটনাস্থলেই তানিয়ার মৃত্যু হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। নিহত তানিয়া তিন সন্তানের জননী ছিলেন।

ঘটনার পর তানিয়ার মা মায়া বেগম বাদী হয়ে তার জামাতা মোহাম্মদ আজাদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের পাশাপাশি ময়নাতদন্ত প্রতিবেদন এবং বিভিন্ন আলামত ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে পুলিশ নিশ্চিত হয় যে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় প্রদান করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

স্ত্রীকে বৈদ্যুতিক শকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০১:৫৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬