ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মার্ট ডাকসেবার প্রত্যয়ে বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস ইতালিতে বিতর্কিত নির্বাচনী সংস্কার পাস, বিরোধীদের ‘প্রতারণার’ অভিযোগ বাগেরহাটে শ্রেণিকক্ষ সংকট, বটগাছের নিচে চলছে শিক্ষার্থীদের পাঠদান আফগানদের বিপক্ষে দুর্দান্ত শুরু বাংলাদেশের, লাঞ্চের আগে সংগ্রহ ১ উইকেটে ১৩৪ রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে দুই দফা হামলায় নিহত ৩ দুর্গাপুরে মানবিক কর্মকাণ্ডে পরিচিত মুখ শামীম আহমেদ দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা যুক্তরাজ্যের উপনির্বাচনে হেরে গেলেন গ্রিন পার্টির নেতা জ্যাক পোলানস্কি ঢাকার পাশে রূপগঞ্জ: উন্নয়নের সম্ভাবনা ও নাগরিক চ্যালেঞ্জের সন্ধিক্ষণে সংবিধান সংশোধনে সরকারের পথে আপত্তি জামায়াতের, রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি

শ্রমিক কল্যাণ তহবিলে প্রথমবারের মতো মুনাফার অংশ দিল বিমান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইতিহাসে প্রথমবারের মতো শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে মুনাফার অংশ প্রদান করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৪ কোটি ৬৭ লাখ ৪২ হাজার ৭১৪ টাকার একটি চেক এই তহবিলে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন। সেখানে মন্ত্রীর কাছে এই চেক হস্তান্তর করা হয়। প্রতিনিধি দলে বিমানের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ডিসিইও, পরিচালক অর্থ এবং সংশ্লিষ্ট মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২৩৪ ধারা অনুযায়ী কোনো কোম্পানির নিট মুনাফার ৫ শতাংশের ১০ শতাংশ অর্থ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে দেওয়ার বিধান রয়েছে। এই বিধান মেনে ২০২৪-২৫ অর্থবছরের শ্রমিক মুনাফা অংশগ্রহণ তহবিলে প্রদেয় অর্থের ১০ শতাংশ বা ৪ কোটি ৬৭ লাখ ৪২ হাজার ৭১৪ টাকা ফাউন্ডেশন তহবিলে দেওয়া হয়েছে।

বিমানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, শ্রম আইনের বিধান অনুযায়ী এই অর্থ প্রদান প্রতিষ্ঠানটির প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতার অংশ। জাতীয় আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধা রেখে স্বচ্ছতা ও জবাবদিহিমূলক আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে ভবিষ্যতেও এই দায়বদ্ধতা পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

শ্রমিক কল্যাণ তহবিলে প্রথমবারের মতো মুনাফার অংশ দিল বিমান

আপডেট সময় : ০১:০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬