জাতীয় সংসদের স্পিকারের আসনের পেছনে বসানো হলো কালেমা তায়্যিবা
- আপডেট সময় : ১১:৪১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে জাতীয় সংসদ ভবনে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে পবিত্র কালেমা তায়্যিবা স্থাপন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্যটি সামনে এনেছে।
দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার (১৮ আগস্ট) দেওয়া ওই পোস্টে জানানো হয়, ২০২৬ সালের ১২ মার্চ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরু হওয়ার আগে এই পরিবর্তন আনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনির্দিষ্ট পরামর্শে স্পিকারের আসনের পেছনের দেয়ালে আরবি ক্যালিগ্রাফিতে ‘লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ খোদাই করে স্থাপন করা হয়।
শুধু স্পিকারের আসনের পেছনেই নয়, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় জাতীয় সংসদের প্রবেশদ্বারগুলোতেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ফুটিয়ে তোলা হয়েছে। সংসদের প্রবেশপথগুলোতে ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’—এই মূলনীতিটি খোদাই করে সংযোজন করা হয়েছে।
























