ঢাকা ১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মারুফ কামাল খানের ‘রাজনীতির সদর-অন্দরে’ বই কালোত্তীর্ণ হবে জমকালো আয়োজনে খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ফুটবল উদ্বোধন তিন জেলায় নারীদের জন্য বিআরটিসির পিংক বাসের যাত্রা শুরু বাকেরগঞ্জে প্রধান শিক্ষকের অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ পারমাণবিক ও বৈজ্ঞানিক অগ্রগতি অব্যাহত রাখবে ইরান: আইআরজিসি উপ-প্রধান ১৬ ডিসেম্বরের মধ্যে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য প্রাথমিকে ২০২৭ সাল থেকে যুক্ত হচ্ছে নতুন দুই পাঠ্যবই: শিক্ষামন্ত্রী অভ্যন্তরীণ চাহিদা পূরণ হয়েছে, এখন মাছ রপ্তানি বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু বৈষম্যহীন রাষ্ট্র গঠনই জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা: সাইফুল হক রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলায় মিয়ানমারের বিবৃতির সঙ্গে দ্বিমত বাংলাদেশের

১ কোটি কর্মসংস্থান অর্জনে বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতা বাড়ানোর তাগিদ ইউজিসির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে ও বিদেশে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয়, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। মঙ্গলবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন ইনিশিয়েティブস’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, তরুণদের দক্ষ করে তোলার পাশাপাশি এই সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্ব দিচ্ছে ইউজিসি।

অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দেশের শীর্ষস্থানীয় ৪২টি প্রতিষ্ঠান অংশ নেয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন আরও বলেন, শিক্ষার্থীদের কেবল একাডেমিক জ্ঞান অর্জন করলেই চলবে না, তাদের কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতাও অর্জন করতে হবে। শিল্পখাতের প্রকৃত চাহিদা বিবেচনা করে শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করে যাচ্ছে ইউজিসি।

তিনি উল্লেখ করেন, ২০৩০ সালের মধ্যে কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা পূরণে শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শিক্ষা এবং সফট স্কিলস প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হচ্ছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সেন্টারগুলোর কার্যক্রম ও ইন্টার্নশিপ সুবিধা আরও শক্তিশালী করা হচ্ছে। শিক্ষার্থীরা যদি বিশ্ববিদ্যালয়জীবন থেকেই বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারেন, তবে তারা কর্মক্ষেত্রের চাহিদা বুঝতে পারবেন এবং নিজেদের সেভাবে প্রস্তুত করতে পারবেন। এর ফলে ভবিষ্যতে তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার পথ সুগম হবে।

শিক্ষার্থীদের নতুন নতুন উদ্যোগ বা স্টার্টআপে সহায়তার জন্য উদ্ভাবন তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে ইউজিসির এই সদস্য বলেন, এর ফলে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও অর্জিত জ্ঞান সরাসরি শিল্প ও অর্থনীতির সঙ্গে যুক্ত হতে পারবে। তিনি জানান, সরকারের কর্মসংস্থান পরিকল্পনায় তথ্যপ্রযুক্তি, বৈদেশিক কর্মসংস্থান এবং তরুণ উদ্যোক্তা তৈরির বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্টার্টআপ এবং নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এছাড়া সৃজনশীল অর্থনীতির বিকাশের লক্ষ্যে ৮০০ কোটি টাকার একটি বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গোলটেবিল বৈঠকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিনসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

১ কোটি কর্মসংস্থান অর্জনে বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতা বাড়ানোর তাগিদ ইউজিসির

আপডেট সময় : ০৮:৫১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬