ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত তিন আরোহী বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ছয় মাসে নিহত ৩৯ নেতাকর্মী দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের ২০২৬-২৭ অর্থবছরের ৫,০১৯ কোটি টাকার বাজেট অনুমোদন তারাকান্দায় ট্রান্সফরমার বিকল: দুই মাস ধরে অন্ধকারে দুই গ্রাম দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা ২০২৭ সালের হজের আগাম প্রস্তুতি শুরু করল সৌদি আরব হার্ভার্ডের অ্যালামনাই অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি কুদসিয়া হুদা বগুড়ায় সাত মাসে সড়ক দুর্ঘটনায় ২০৬ জনের প্রাণহানি ওমানের ওপর বোমা হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শিক্ষকদের অনুপস্থিতিতে কুড়িগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রয়াত বরেণ্য অভিনেতা প্রবীর মিত্রের জন্মদিন আজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ বরেণ্য ও প্রয়াত চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্রের জন্মদিন। ১৯৪১ সালের এই দিনে কুমিল্লার চান্দিনায় এক কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এই গুণী শিল্পী। তাঁর পিতা গোপীন্দ্র নাথ মিত্র এবং মাতা অমিয়বালা মিত্র। কুমিল্লায় জন্ম হলেও প্রবীর মিত্রের শৈশব ও কৈশোর কেটেছে রাজধানীর পুরান ঢাকায়, সেখানেই তিনি বেড়ে ওঠেন।

বিদ্যালয়ে পড়ার সময়ই অভিনয়ের প্রতি প্রবীর মিত্রের গভীর ঝোঁক তৈরি হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে প্রহরী চরিত্রে অভিনয়ের মাধ্যমে তাঁর অভিনয় জীবনের সূচনা ঘটেছিল। পরবর্তীতে ১৯৬৯ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে তাঁর রূপালী পর্দায় অভিষেক হয়। এই ছবিটির গল্প ও সংলাপ লিখেছিলেন তাঁরই স্কুলজীবনের বন্ধু এবং প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামান। এরপর তিনি ঋত্বিক ঘটকের বিখ্যাত ‘তিতাস একটি নদীর নাম’ চলচ্চিত্রে অভিনয় করেন।

সুদীর্ঘ ক্যারিয়ারে প্রবীর মিত্র তাঁর অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। ১৯৮২ সালে ‘বড় ভালো লোক ছিল’ চলচ্চিত্রে ট্রাক ড্রাইভার লোকমান চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া ‘সীমার’ ও ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি বাচসাস পুরস্কার অর্জন করেন।

ব্যক্তিগত জীবনে প্রবীর মিত্র তাঁর দীর্ঘদিনের প্রেমিকা সেলিনা হোসেন অজন্তাকে বিয়ে করেন। বিয়ের সময় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করে রাখেন ‘হাসান ইমাম’।

বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে ২০২৪ সালের ২২ ডিসেম্বর প্রবীর মিত্রকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় ২০২৫ সালের ৫ জানুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন আজিমপুর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে— নবাব সিরাজউদ্দৌলা, সৌভাগ্য, আপন মানুষ, শঙ্খচিল, মাটি আমার মা, রসের বাইদানী, মাতৃত্ব, মিলন এবং বাঁচাও দেশ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

প্রয়াত বরেণ্য অভিনেতা প্রবীর মিত্রের জন্মদিন আজ

আপডেট সময় : ০৫:০৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬