ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী হত্যায় জিতেশ চন্দ্র গোপের মৃত্যুদণ্ড আর না ফেরার শর্তে চুয়েট ছাড়লেন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটি ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলে ৩০০ বাড়ি ভস্মীভূত, ঘরছাড়া হাজারো মানুষ পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে পাবেন আড়াই হাজার টাকা আবুধাবি টেস্টে জয়ের সুবাস পেয়েও ড্রয়ে হতাশ বাংলাদেশ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট উপাচার্যকে উদ্ধার করলেন ডিসি–এসপি বিএনপির মুখে জুলাই আর অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আব্দুল্লাহ বোরহানউদ্দিনে সবজি চাষ ও বাজারজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ঢাবি ক্যাম্পাসে গাড়িচাপায় ৭ শিক্ষার্থী আহত, চালক সহপাঠী আটক

মেলান্দহে ইয়াবাসহ কৃষকদল নেতা আটক, দল থেকে বহিষ্কারের পর কারাগারে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:২০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের মেলান্দহে ২০ পিস ইয়াবাসহ আটক হওয়া জাতীয়তাবাদী কৃষকদলের এক নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে উপজেলা কৃষকদল। একই সঙ্গে মাদক মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বহিষ্কৃত ওই নেতার নাম মো. মতিউর রহমান তারা তালুকদার (৫৬)। তিনি মেলান্দহ উপজেলার সিন্দুরা ফসল গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে এবং জাতীয়তাবাদী কৃষকদলের ১ নম্বর দুরমুঠ ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন।

এর আগে, গত রোববার দিবাগত রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সিন্দুরা ফসল গ্রামে মতিউর রহমানের নিজ বাড়ির আঙিনায় অভিযান চালায়। সেখান থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পর তাকে আটক করা হয়।

মতির রহমানকে বহিষ্কারের বিষয়টি সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে উপজেলা কৃষকদল। উপজেলা কৃষকদলের সভাপতি মো. মতিউর রহমান বাবলু ও সাধারণ সম্পাদক শাহজামাল স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে কৃষকদলের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে উপজেলা শাখাসহ দলের সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে মেলান্দহ উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহজামাল বলেন, ‘সংগঠন কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। সংগঠনবিরোধী কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর অফিসার ইনচার্জ মো. সজীব রহমান জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা দায়েরের পর সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

মেলান্দহে ইয়াবাসহ কৃষকদল নেতা আটক, দল থেকে বহিষ্কারের পর কারাগারে

আপডেট সময় : ০১:২০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬