ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে শত শত সুপারমার্কেটে সাইবার হামলা, ফ্রিজে আগুন ও খাবার নষ্ট যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নাহিদের তীব্র নিন্দা লিটনের দুর্দান্ত ক‍্যাচে ভাঙল আফগানিস্তানের প্রতিরোধ জুটি আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশনের সুযোগ নেই: ডা. জাহেদ উর রহমান এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট, নির্ধারিত দামের চেয়ে বেশি রাখছেন বিক্রেতারা প্রবাসীদের সেবায় বিশেষ সুবিধা নিশ্চিত করতে আসছে ‘প্রবাসী কার্ড’ কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু রিয়াদে হুতিদের টানা তৃতীয় দিনের ক্ষেপণাস্ত্র হামলা নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ ও আটক ইরানের নেতৃত্ব নিয়ে বেশি বাড়াবাড়ি করে ফেলেছি: ডনাল্ড ট্রাম্প

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে জুলাই হত্যা মামলার যুক্তিতর্ক শেষ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৫৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের হত্যা এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে দায়ের করা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ উভয় পক্ষের শুনানি শেষে মামলাটি রায়ের জন্য সিএভি (CAV) বা সংরক্ষিত ঘোষণা করেছেন। এর ফলে যেকোনো দিন ট্রাইব্যুনাল এই মামলার রায় ঘোষণা করতে পারেন।

মামলাটিতে অভিযুক্ত সাতজন আসামি হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ।

অভিযোগে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলা, হত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী কর্মকাণ্ডে এসব ব্যক্তি জড়িত ছিলেন। ট্রাইব্যুনালের তথ্য অনুযায়ী, মামলার উল্লিখিত সাতজন আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে জুলাই হত্যা মামলার যুক্তিতর্ক শেষ

আপডেট সময় : ০২:৫৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬