ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালমানের সঙ্গে হ্যান্ডশেকের পর ৭ দিন হাত ধোননি অভিনেত্রী চাঁদনী সাবিলা নূরের দাম্পত্যে ঝড়, ডিওপির সঙ্গে প্রেমের গুঞ্জন সৌদি আরবে হামলার জেরে দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট স্থগিত নোয়াখালীতে গ্যারেজে অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ আটক ৩ রংপুর রেঞ্জে সেরা নীলফামারী জেলা পুলিশ ৩৪ বছর বয়সে না ফেরার দেশে ‘ব্রেকিং ব্যাড’ অভিনেতা আরজে মেটি সানজি গ্রুপের ১৬ কোটি টাকা আত্মসাৎ: এজিএম পার্থ সারথী গ্রেপ্তার আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক বিচারব্যবস্থায় আঘাত: পিল্লাই ভোট চুরির পর এবার বিক্ষোভের স্থানও চুরি করছে মোদি সরকার চরফ্যাশনে সারের ডিলারশিপ বিতর্কে স্ট্যাম্পে লিখে দায়িত্ব হস্তান্তর যুবদল নেতার

কেমব্রিজের সাবেক অধ্যাপক জ্যাসন আরডেকে মৃত অবস্থায় উদ্ধার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৫৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগ ওঠার পর চলতি মাসের শুরুতে পদত্যাগ করা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জ্যাসন আরডেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ৪১ বছর বয়সী জ্যাসন ছিলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বকনিষ্ঠ কৃষ্ণাঙ্গ অধ্যাপক। রয়টার্সের তথ্য অনুযায়ী, গত শুক্রবার দক্ষিণ লন্ডনের ব্যাটারসির একটি বাড়িতে তাকে অচেতন অবস্থায় পান অ্যাম্বুলেন্সকর্মীরা।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলেই অধ্যাপক আরডেকে মৃত ঘোষণা করা হয়েছে। তার স্বজনদের কাছ থেকে খবর পাওয়ার পর পুলিশ সহায়তা প্রদান করে। পুলিশ আরও জানায়, এই মৃত্যুকে অপ্রত্যাশিত হিসেবে দেখা হচ্ছে, তবে এখন পর্যন্ত একে সন্দেহজনক বলে মনে করা হচ্ছে না। ঘটনার বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

২০২২ সালে কেমব্রিজের শিক্ষা অনুষদে জ্যাসন আরডেকে নিয়োগ দেওয়া হয়েছিল। পদত্যাগের আগ পর্যন্ত তিনি সেখানে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে, ২০১৫ সালে সম্পন্ন করা তার পিএইচডি অভিসন্দর্ভের কিছু অংশ অন্যের লেখা থেকে নেওয়া হয়েছে। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছিলেন, তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চলতি সপ্তাহের শুরুর দিকে তার নিয়োগ এবং কর্মকাল নিয়ে তদন্ত করার ঘোষণা দিয়েছিল। জ্যাসন আরডে গণমাধ্যমে নিয়মিত উপস্থিত থাকার জন্য পরিচিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

কেমব্রিজের সাবেক অধ্যাপক জ্যাসন আরডেকে মৃত অবস্থায় উদ্ধার

আপডেট সময় : ০৬:৫৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬