ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর একযোগে সামরিক হামলা ভারত ও বাংলাদেশের বন্ধুত্বের বন্ধন লালনের আহ্বান ভারতীয় হাইকমিশনারের সম্পর্ক সুন্দর ও দীর্ঘস্থায়ী করার কিছু কার্যকর উপায় পোল্যান্ডে বাংলাদেশিদের সামাজিকমাধ্যম ব্যবহারে দূতাবাসের জরুরি নির্দেশনা দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল বায়ুদূষণের শীর্ষে জার্কাতা, তালিকায় ২২তম অবস্থানে ঢাকা নতুন অবকাঠামোর চেয়ে বিদ্যমান ক্রীড়া স্থাপনা পূর্ণাঙ্গ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ভারত-ইতালি সম্পর্ক ‘গভীর ও শক্তিশালী’, জানাল পররাষ্ট্র মন্ত্রণালয় হরমুজ প্রণালি দখল করা যায় না, ট্রাম্পকে ইরানের কড়া হুঁশিয়ারি

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: স্মরণ ও শ্রদ্ধায় বিশেষ কর্মসূচি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৭:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণকারী এই নেত্রীর জন্মদিন ঘিরে অতীতে দলীয়ভাবে উৎসবের আমেজ তৈরি হলেও, এবার বাস্তবতা ভিন্ন। কারণ তিনি আমাদের মাঝে নেই। বর্তমানে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান বিএনপির নেতৃত্ব দিচ্ছেন, যিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে জনগণের নিরঙ্কুশ ভোটে বিজয়ী হয়ে সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ শনিবার বিকেল ৩টায় ঢাকা-১৭ সংসদীয় আসনের মহাখালী কড়াইল এলাকার টিঅ্যান্ডটি মাঠে দোয়া, মোনাজাত ও দরিদ্র অসহায় মানুষের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

গৃহবধূ থেকে দেশের প্রধান রাজনৈতিক দলের নেতৃত্বে আসা বেগম খালেদা জিয়ার জীবন ছিল উত্থান-পতন ও আন্দোলন-সংগ্রামে পরিপূর্ণ। স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল বিএনপিকে তিনি সুদৃঢ় সাংগঠনিক কাঠামো ও জনপ্রিয়তার শিখরে নিয়ে গিয়েছিলেন। ১৯৮২ সালে বিএনপির নেতাদের অনুরোধে তিনি সাধারণ সদস্য হিসেবে দলে যোগ দেন। অল্প সময়ের ব্যবধানে ১৯৮৩ সালে ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালের আগস্টে চেয়ারপারসন নির্বাচিত হন। এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন এবং সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তনের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালেও তিনি সরকার গঠন করেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি দ্বিতীয়বারের মতো পূর্ণ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক জীবনে নানা রাষ্ট্রীয় নিপীড়ন, কারাবাস ও দীর্ঘ আইনি লড়াইয়ের মধ্যেও তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে ২০১৮ সালের পর তাঁর কারাবাস এবং পরবর্তী সময়ে চিকিৎসার জন্য মুক্তি পাওয়ার বিষয়টি দেশের রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দেয়। দীর্ঘদিন নানা শারীরিক জটিলতায় ভুগলেও বিএনপির রাজনীতিতে তাঁর প্রভাব ছিল অটুট। গত বছর ৩০ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন, যার জানাজায় লাখ লাখ মানুষ অংশ নিয়েছিল।

তাঁর মৃত্যুর পর দলের হাল ধরা জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান নির্বাসিত জীবন কাটিয়েও দলকে সুসংগঠিত রেখে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে নেতৃত্ব দেন। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং সরকার গঠন করে। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান ধারণ করে তারেক রহমান বর্তমানে আগামীর বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিচ্ছেন। আজ ১৫ আগস্ট বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে প্রথম জন্মদিনে শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করছেন বিএনপির অগণিত নেতাকর্মীসহ দেশবাসী।

তাঁর নেতৃত্বে ১৯৯০ সালে স্বৈরশাসক এরশাদ সরকারের পতন ঘটে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: স্মরণ ও শ্রদ্ধায় বিশেষ কর্মসূচি

আপডেট সময় : ০৯:১৭:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬