ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব, গ্রেপ্তার ২ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ও বিআইডিএস-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর নোয়াখালীকে সিটি করপোরেশন করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ফিলিপাইনে অক্টোপাসের কবলে জেলে, প্রাণ বাঁচাতে চলল লড়াই ব্যাটারি রিকশা ও ই-বাইকের চার্জে বিদ্যুতের বিপুল চাহিদা: জ্বালানিমন্ত্রী মধ্যরাতেও ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা, দুষলেন জ্বালানিমন্ত্রী লোডশেডিং ও গ্যাস সংকট: আপাতত অপেক্ষা ছাড়া উপায় নেই বিদ্যুৎমন্ত্রীর ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে যুবককে কুপিয়ে হত্যা বিএনপির নতুন মহাসচিব হিসেবে আলোচনায় চার নেতার নাম ঢাকায় বাড়ছে লোডশেডিং, মধ্যরাতে বিদ্যুৎহীনতায় ভুগছে নগরবাসী

প্রধানমন্ত্রীর পরবর্তী কোনো সফর এখনও চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর পরবর্তী কোনো সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত করা হয়নি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কবে জাপান সফর করবেন, সেটার দিনক্ষণ এখনো ঠিক হয়নি। দুই দেশের জন্য সুবিধাজনক বা সুইটেবল সময়েই এই সফর নির্ধারিত হবে। বর্তমানে প্রধানমন্ত্রী বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছেন। ভারতসহ অন্যান্য দেশে সফরের বিষয়েও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দুই দেশের সঙ্গে আলোচনা সাপেক্ষেই সফরের সময় চূড়ান্ত করা হবে বলে তিনি উল্লেখ করেন।

ভারত সফরের মাধ্যমে দু’দেশের সম্পর্কের টানাপোড়েন কমার সুযোগ আছে কিনা—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যেকোনো সময় যখন দুই দেশের প্রধান কথা বলেন বা দ্বিপক্ষীয় আলোচনা হয়, তখন অনেক সমস্যার সমাধানের সুযোগ থাকে। সেই সুযোগ এখনো রয়ে গেছে এবং ভারতের দিক থেকেও সেই সুযোগের সৎব্যবহার করা উচিত হবে।

শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, আমরা আগেই বলেছি যে একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে কথা বলেন, সেটা বাংলাদেশের জনগণ ভালোভাবে নেবে না, নেয় না। জুলাইয়ের কথা এখনো মানুষের মনে জাগ্রত আছে এবং রক্তের দাগ এখনো শুকায়নি। সুতরাং সেই জায়গা থেকে আমাদের অবশ্যই সেনসিটিভ হতে হবে। দুই দেশের প্রধানমন্ত্রী যখন বসবেন, তখন অবশ্যই অনেক সমস্যার সমাধান হওয়া সম্ভব এবং ভারত যেন এটা মনে রাখে, সেটাই আমরা আশা করি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর পরবর্তী কোনো সফর এখনও চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৪:৪৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬