ঢাকা ০৯:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খালাসের পরও ৮ বছর জেল, ইব্রাহিমকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রুল অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে বৈশ্বিক ঐক্যের ডাক তথ্য প্রতিমন্ত্রীর ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৩৬ জন বোয়িং কেনায় কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এশিয়ান গেমসে ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ শেরপুরে ব্রক্ষপুত্র নদ থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার লালমোহনে দুর্গোৎসব ও সরকারি সেবামূলক কার্যক্রম নিয়ে প্রশাসনের সভা মিয়ানমারে বাজারে বিমান হামলা, নিহত অন্তত ৩৩ ২২টি লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার সতর্কবার্তা ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসিতে ১২ দিনব্যাপী এডিস মশার লার্ভা জরিপ শুরু

সাংবাদিক নুর মোহাম্মদকে হত্যার হুমকি, ইরাব ও বিএসআরএফের তীব্র নিন্দা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৪০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা সেক্টরের বিভিন্ন অনিয়ম ও ঘুষ নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় দৈনিক ‘আগামীর সময়’-এর ডেপুটি চিফ রিপোর্টার নুর মোহাম্মদকে ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) এবং বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)। একই সঙ্গে হুমকিদাতাকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠন দুটি।

এর আগে, গত ৮ আগস্ট জীবনের নিরাপত্তা চেয়ে রাজধানীর তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগী সাংবাদিক নুর মোহাম্মদ। জিডিতে তিনি উল্লেখ করেন, অজ্ঞাতনামা এক ব্যক্তি নিজেকে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা-সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোনে তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন। এ ছাড়া শিক্ষা ক্যাডারে কর্মরত বিভিন্ন কর্মকর্তার মাধ্যমেও তাকে সরাসরি সামনে পেলে দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে জিডিতে অভিযোগ করা হয়। নুর মোহাম্মদ ইরাবের সিনিয়র সদস্য এবং বিএসআরএফের স্থায়ী সদস্য।

বুধবার এক বিবৃতিতে ইরাবের সভাপতি ফারুক হোসাইন ও সাধারণ সম্পাদক সোলাইমান সালমান বলেন, পেশাগত দায়িত্ব পালনের কারণে একজন সাংবাদিককে এভাবে হত্যার হুমকি দেওয়া অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ভয়ভীতি প্রদর্শন স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করে। তারা আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে নন। হুমকিদাতা যত বড় কর্মকর্তাই হোন না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে এবং এর পেছনে কোনো মহলের ইন্ধন রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

অন্যদিকে, বিএসআরএফের সভাপতি মাসউদুল হক ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল এক যৌথ বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফোনে হত্যার হুমকি ও অকথ্য ভাষায় গালাগালি করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে পেশাগত দায়িত্ব পালনের নিরাপদ পরিবেশ তৈরির জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে সাংবাদিক নুর মোহাম্মদ গত ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যার নম্বর ৫৬৪। তিনি অভিযোগ করেন, অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে নিজেকে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা-সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা পরিচয় দিয়ে তার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। একপর্যায়ে ওই ব্যক্তি তাকে ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকি

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

সাংবাদিক নুর মোহাম্মদকে হত্যার হুমকি, ইরাব ও বিএসআরএফের তীব্র নিন্দা

আপডেট সময় : ০১:৪০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬