ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ৫ জনের কারাদণ্ড সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার রাজধানীতে ৩ দিনে ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে গ্রেনেড, গুলি, গাঁজা উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রেমিকাকে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিক সহ গ্রেফতার-৩ সকাল ৯টায় অফিস, কিন্তু সাড়ে ৯টায়ও খোঁজ নেই অধিকাংশ কর্মকর্তার আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ ঢাকায় আমজাদহাট সোসাইটির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা ছাগলনাইয়া মানারাত হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু মুগদায় হানি ট্র্যাপ থেকে কিশোর গ্যাং অপরাধ চক্রের দৌরাত্ম্যের অভিযোগ

ভিন্ন রকম দৃষ্টান্ত স্থাপন করলেন বগুড়ার আবু বকর সিদ্দিক

মোঃ শাহারুল ইসলাম, কালাই (জয়পুরহাট) উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:২৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ ৫৪৬ বার পড়া হয়েছে

ভিন্ন রকম দৃষ্টান্ত স্থাপন করলেন বগুড়ার আবু বকর সিদ্দিক

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

সাধারণ কোন বিষয়কেও যে , অসাধারণ হিসেবে উপস্থাপন করা যায় , সেটাই করে দেখালেন বগুড়ার হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব।

তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে দেখালেন গত ২৭ শে রমজান।

দীর্ঘ এক মাস ধরে যে সকল মুসুলিবৃন্দ হাফিজ সাহেবের ইমামতিতে খতম তারাবির নামাজে অংশগ্রহণ করেছেন, তাদেরকে তিনি নিজ উদ্যোগে পুরস্কৃত করেছেন।

মুসল্লিদের হাতে হাতে তুলে দিয়েছেন, বিখ্যাত লেখক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন সাহেবের ‘আহকামে জিন্দেগি’ ও ‘আহকামুন নিসা’র মতো সুন্দর বই।

এই ব্যতিক্রমী আয়োজনের জন্য মুসল্লিরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
একজন মুসল্লি বলেন ,এই ক্ষুদ্র জীবনে অনেক বছরই তো তারাবির নামাজ পড়েছি, কিন্তু এমন পুরস্কার কখনো কারো কাছে আশাই করিনি।

আমরা অত্যন্ত খুশি যে, একজন ব্যতিক্রমী চিন্তার ইমাম সাহেব পেয়েছি। একদিকে তিনি যেমন মেধাবী, অন্যদিকে তিনি প্রচন্ড পরিশ্রমী এবং সৃজনশীল চিন্তার অধিকারী।

ইমাম হাফেজ আবু বক্কর সিদ্দিক সাহেব এ বছর তারাবি পড়িয়েছেন বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন হুদাবালা জামে মসজিদে।

উল্লিখিত মসজিদের খতিবের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ইসলামিক ফাউন্ডেশনের মডেল শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এবং একই সঙ্গে তিনি কিচক বাজারের সুনামধন্য প্রতিষ্ঠান ‘ডিজিটাল সার্ভিস সেন্টার’ এর মাধ্যমে এলাকাবাসীর ডিজিটাল সলিউশন দিয়ে সুনাম কুড়িয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভিন্ন রকম দৃষ্টান্ত স্থাপন করলেন বগুড়ার আবু বকর সিদ্দিক

আপডেট সময় : ১১:২৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩