ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পশ্চিমতীরে ঘুমন্ত ফিলিস্তিনি পরিবারকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ কারিগরি ত্রুটিতে স্থবির বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন কার্যক্রম দেশের বাজারে কমল সোনার দাম, নতুন দর কার্যকর চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে বিকট শব্দে ১৫-২০টি ককটেল বিস্ফোরণ কর্নেল ইউনিভার্সিটিতে মাদক খাইয়ে গণধর্ষণ: নতুন ফৌজদারি তদন্ত যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলাদা আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্র প্যারিসের র‍্যাম্পে ঐশ্বরিয়ার গ্ল্যামারাস উপস্থিতি ও মুগ্ধতা ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন মোড়: আলোচনায় ‘রিসেট’ ও প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশে বড় পরিবর্তনের আভাস মির্জাগঞ্জে সংস্কারের তিন মাসেই ফের চলাচলের অযোগ্য আঞ্চলিক সড়ক

বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৪০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ প্রায় এক দশক ধরে একসঙ্গে বসবাস করার পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের বেশ কিছু আমন্ত্রণপত্র ছড়িয়ে পড়েছিল। সেই আমন্ত্রণপত্রগুলো থেকেই ধারণা করা হচ্ছিল যে, তারা খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। রোনালদো অবশ্য বিভিন্ন সময়ে গণমাধ্যমের কাছে বলেছিলেন, তারা দুজন যখন মনে করবেন সময়টি উপযুক্ত, তখনই বিয়ের সিদ্ধান্ত নেবেন।

দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন চললেও তারা প্রায় এক দশকের মতো সময় ধরে একসঙ্গে রয়েছেন। ব্রিটিশ সাংবাদিক পিয়ের্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো তার বিয়ের প্রস্তাব দেওয়ার মুহূর্তটি নিয়ে স্মৃতিচারণ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, কোনো বিলাসবহুল ভ্রমণ বা জাঁকজমকপূর্ণ আয়োজন ছাড়াই তিনি জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।

রোনালদোর ভাষ্যমতে, এক বন্ধুর কাছ থেকে আংটি পাওয়ার পর তিনি আর অপেক্ষা করতে চাননি। গভীর রাতে হুট করেই তিনি জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন। ঠিক সেই মুহূর্তে তাদের দুই সন্তান ঘরে ঢুকে পড়ায় জীবনের সেই বিশেষ মুহূর্তটি আরও স্মরণীয় হয়ে ওঠে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো

আপডেট সময় : ০৭:৪০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬