ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলা করে দেন, নিজেই জেলে যাবো: নাহিদকে চ্যালেঞ্জ ইশরাকের এআই প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ওয়েবসাইট হ্যাকিং, বিশ্বজুড়ে নতুন নিরাপত্তাসংকট মিলানে সহিংস বিক্ষোভ, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫০০ সেনা মোতায়েনের সিদ্ধান্ত ঝিনাইদহে ঘুমন্ত জামাইকে কুপিয়ে হত্যা, শ্বশুর আটক আজ বিশ্ব পরিসংখ্যান দিবস, দেশেও পালিত হচ্ছে জাতীয় পরিসংখ্যান দিবস নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ পূজার ছুটিতে রাজধানী ছাড়ছেন মানুষ, বাড়তি ভাড়ায় ক্ষোভ বিক্ষোভে রণক্ষেত্র ফ্রান্স, আড়াই হাজারের বেশি গ্রেপ্তার চালকের ঘুম কেড়ে নিল ১৪ প্রাণ, নাটোরের মহাসড়কে শোকের মাতম আবাসন খাতে সফল ক্যারিয়ার গড়তে দক্ষতা ও প্রশিক্ষণের গুরুত্ব

পবিপ্রবি’তে পহেলা বৈশাখ উদযাপন

সাব্বির হোসেন পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ ৪২৪ বার পড়া হয়েছে

পবিপ্রবি’তে পহেলা বৈশাখ উদযাপন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জীর্ণ, অশুভ, অসুন্দর সব কিছু পিছনে ফেলে নতুনের কেতন উড়িয়ে বাংলা ১৪৩০ কে বরণ করে নিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। চৈত্রসংক্রান্তির মাধ্যমে ১৪২৯ বঙ্গাব্দকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হয়েছে নতুন বছর ১৪৩০ বঙ্গাব্দ।

আজ শুক্রবার (১৪ এপ্রিল) বাংলা পহেলা বৈশাখ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় “ঐ নতুনের কেতন উড়ে কাল-বৈশাখীর ঝড়” শ্লোগানকে সামনে রেখে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদ্যাপন করেছে। সকাল ৯ঃ০০ মিনিটে বের হয় মঙ্গল শোভাযাত্রা। বর্ণিল মঙ্গল শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে কৃষি অনুষদে ফিরে আসে। শোভাযাত্রা শেষে আয়োজন করা হয় আলোচনা অনুষ্ঠান।

নববর্ষ উৎযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ ফজলুর হকের সভাপতিত্বে ও উৎযাপন কমিটির সদস্য সচিব সহকারী অধ্যাপক মোঃ তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত ও আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সৃজনী বিদ্যানিকেতন স্কুলের শিক্ষক শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পবিপ্রবি’তে পহেলা বৈশাখ উদযাপন

আপডেট সময় : ০৪:২২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩