ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরসূচিতে প্রস্তুতি ম্যাচের সময় কমল প্রশ্নপত্র ফাঁস রুখতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক সালমানের প্র্যাঙ্কে শুটিং সেটে কেঁদে ফেলেছিলেন কারিশমা কাপুর সাজেকের পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার নির্দেশ, বাধা নেই ভ্রমণে সারাদেশে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ইয়েমেনের আল-মাশিক প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ২ পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জবিতে গরু নিয়ে শিক্ষার্থীদের মিছিল মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনার পরবর্তী দুই প্রতিপক্ষ কারা সাতক্ষীরায় ফেসবুক লাইভ করে যুবককে পিটিয়ে হত্যা

দল থেকে বহিষ্কারের পরও গাজী নজরুলের এমপি পদ নিয়ে জটিলতা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:১৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদীয় পদের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক ও আইনি অঙ্গনে নানা হিসাব-নিকাশ শুরু হয়েছে। নৈতিক স্খলনের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হলেও তিনি সংসদ সদস্য হিসেবে বহাল থাকবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। তবে সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ভোট দিতে পারবেন।

সম্প্রতি এক তরুণীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নৈতিক স্খলনের দায়ে গাজী নজরুলকে বহিষ্কার করে জামায়াত। এরপর তাঁর সংসদ সদস্য পদ বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসি ও জাতীয় সংসদের স্পিকারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠায় দলটি। তা সত্ত্বেও গাজী নজরুলের ভাগ্য এখনো ঝুলে রয়েছে। দলীয়ভাবে তিনি জামায়াতের বাইরে চলে গেলেও সংসদীয় নিয়মে এখনো সাতক্ষীরা-৪ আসনের এমপি হিসেবে বহাল আছেন।

সংসদ সচিবালয়ের সূত্র অনুযায়ী, গাজী নজরুলের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আনুষ্ঠানিকতা বর্তমানে চলমান রয়েছে, তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আইন অনুযায়ী, সংসদ সদস্য পদ বহাল থাকা পর্যন্ত তিনি ভোট দেওয়ার অধিকার রাখেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে বা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তাঁর আসন শূন্য হয়। কিন্তু দল কাউকে বহিষ্কার করলে আসন স্বয়ংক্রিয়ভাবে শূন্য হবে—সংবিধানে এমন স্পষ্ট কোনো বিধান নেই। এছাড়া সংবিধানের ৬৬ অনুচ্ছেদে নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে অন্তত দুই বছরের কারাদণ্ড হলে সংসদ সদস্য পদ বাতিলের কথা বলা হয়েছে। কিন্তু গাজী নজরুলের বিরুদ্ধে আদালতের এমন কোনো দণ্ডাদেশ নেই। ফলে তাঁর পদ বাতিলের বিষয়টি সরাসরি ৬৬ অনুচ্ছেদের আওতায় পড়ে কি না, তা নিয়ে আইনি ব্যাখ্যার প্রশ্ন উঠেছে।

অতীতেও দল থেকে বহিষ্কৃত হয়েও সংসদ সদস্য পদ বহাল থাকার নজির রয়েছে। বিএনপি থেকে বহিষ্কৃত আবু হেনার এমপি পদ তৎকালীন স্পিকার বহাল রেখেছিলেন। এছাড়া ২০০৮ সালের নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে জাতীয় পার্টির সংসদ সদস্য নির্বাচিত হওয়া গোলাম রেজাকে ২০১২ সালে দলীয় চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে বহিষ্কার করা হয়েছিল। এরপরও তিনি সংসদে স্বতন্ত্র এমপি হিসেবে দায়িত্ব পালন করেন।

এ বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, বিষয়টি নিয়ে এখনো কোনো বৈঠক হয়নি। তিনি বলেন, সংসদ বা স্পিকারের কাছ থেকে যদি নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে কোনো কিছু আসে, তখন ইসি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এর আগে ইসির পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো পর্যায় থেকে বিষয়টি তাঁদের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি এবং এ মুহূর্তে তাঁর কাছে এ সংক্রান্ত কোনো তথ্য নেই। সংসদ থেকে কোনো চিঠি এলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

দল থেকে বহিষ্কারের পরও গাজী নজরুলের এমপি পদ নিয়ে জটিলতা

আপডেট সময় : ০৮:১৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬