ঢাকা ০৬:০০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরে ২৮ লাখ টাকার সিরিঞ্জসহ নারী যাত্রী আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন আইনমন্ত্রী মিরপুরে ধ্বংসস্তূপের সামনেই চলছে রাড্ডা সেন্টারের স্বাস্থ্যসেবা বিশ্বযুদ্ধের আশঙ্কায় বাংলাদেশ: আমরা কি প্রস্তুত নাকি কেবলই কল্পনা? নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ে অনন্ত আম্বানির নিয়োগ নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক অক্টোবরের মধ্যেই জিয়াউলের গুম মামলার বিচারিক কার্যক্রম শেষের আশা দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে চিরিরবন্দরে আইনশৃঙ্খলা কমিটির সভা যুদ্ধ এখনো শেষ হয়নি, বিজয় সুসংহত করতে হবে: ইরানি সেনাপ্রধান আল্লাহর বিধান ছাড়া প্রকৃত শান্তি অসম্ভব: মিয়া গোলাম পরওয়ার

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ক্যাডেট কলেজগুলোর ঈর্ষণীয় সাফল্য

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:২৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহ ঈর্ষণীয় সাফল্য প্রদর্শন করেছে। এবারের পরীক্ষায় অংশ নেওয়া ১২টি ক্যাডেট কলেজের মোট ৬১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০৭ জন জিপিএ-৫ অর্জন করেছে। এই পরীক্ষায় পাসের হার শতভাগ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৯৮.২২ শতাংশ।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল ও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতি প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মূল লক্ষ্য কেবল ভালো ফল অর্জনই নয়, বরং ক্যাডেটদের চৌকস ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এই লক্ষ্য বাস্তবায়নে শিক্ষার্থীদের চরিত্র গঠন ও সহশিক্ষা কার্যক্রমের ওপর নিয়মিত গুরুত্ব দেওয়া হয়। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য প্রতিষ্ঠানগুলোতে প্রতিনিয়ত যুগোপযোগী শিক্ষা ও সহ-শিক্ষা কার্যক্রম যুক্ত করা হচ্ছে।

ক্যাডেটদের এই ধারাবাহিক সাফল্যের পেছনে প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ সু-শৃঙ্খল পরিবেশ, অভিজ্ঞ অনুষদ সদস্যবৃন্দের সার্বক্ষণিক তদারকি এবং শিক্ষার্থীদের অধ্যবসায় ও আন্তরিক প্রচেষ্টার অবদান রয়েছে। এছাড়া ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সঠিক দিকনির্দেশনা, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও কলেজে কর্মরত সকল শ্রেণির ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টা এবং সম্মানিত অভিভাবকদের সহযোগিতায় এই সাফল্য অর্জিত হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ক্যাডেট কলেজগুলোর ঈর্ষণীয় সাফল্য

আপডেট সময় : ০৮:২৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬