ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীনগরে অগ্রণী ব্যাংকের টাকা লোপাট: পলাতক কর্মকর্তা শরীফুজ্জামান ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড ১০ বছরে পা দিল আব্রাম, ছেলের জন্মদিনে আবেগপ্রবণ অপু মিরপুরে জাতীয় নাগরিক পার্টির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন পশ্চিম তীরে ইসরাইলি সহিংসতার নিন্দা জানাল ফ্রান্স এশিয়ান গেমসে আর্চারিতে সম্ভাবনা জাগিয়েও শূন্য হাতে বাংলাদেশ শাহজালাল ইসলামী ব্যাংকের ৪১৩তম পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন নগ্ন দৃশ্যে অভিনয়ের প্রভাব ব্যক্তিগত জীবনে পড়েছিল এমি রসমের কোহলির মাইলফলক ও গিলের সেঞ্চুরি: ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে ভারতের জয় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কটিয়াদীতে বিএনপির বিক্ষোভ মিছিল

৫ লাখ নতুন সেনা সমাবেশের ছক পুতিনের, সতর্ক করলেন জেলেনস্কি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রায় পাঁচ বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরও তীব্র করার প্রস্তুতি নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়া নতুন করে ৫ লাখ সেনা সমাবেশ করতে পারে বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনীয় গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জেলেনস্কি জানিয়েছেন, ২১ সেপ্টেম্বর রাশিয়ার পার্লামেন্ট (দুমা) নির্বাচন শেষ হওয়ার পর এই সেনা সমাবেশ শুরু করার পরিকল্পনা রয়েছে পুতিনের। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, পুতিন এই যুদ্ধ থামাতে প্রস্তুত নন এবং তিনি নতুন করে সেনা সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন।

জেলেনস্কির দাবি, রুশ প্রেসিডেন্ট প্রকাশ্যে এই সেনা সমাবেশের ঘোষণা দেবেন না, কারণ তিনি নিজের সমাজকে ভয় পান। একই সঙ্গে এত বিপুলসংখ্যক মানুষকে দ্রুত প্রশিক্ষণ দেওয়া রাশিয়ার পক্ষে সম্ভব হবে না বলেও মনে করেন তিনি। এর ফলে যুদ্ধক্ষেত্রে অপর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত সেনা পাঠানো হতে পারে, যার অর্থ দাঁড়াবে বিপুলসংখ্যক প্রাণহানি।

এদিকে, ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা অব্যাহত রাখার মধ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এক বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছেন। আনাদোলুর ‘এডিটরস ডেস্ক’ অনুষ্ঠানে তিনি বলেন, যুদ্ধ এমন এক পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে পুতিন তার শেষ বিকল্প হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারেন। রাশিয়া সফরের সময় এমন পরিস্থিতি তৈরি হওয়ার আভাস পেয়েছিলেন জানিয়ে ফিদান বলেন, বিষয়টি পশ্চিমা অংশীদারদের সঙ্গেও আলোচনা করা হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছর রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই দূরপাল্লার হামলা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে, যার ফলে বেসামরিক মানুষের প্রাণহানিও বাড়ছে। সম্প্রতি মধ্য রাশিয়ার তাতারস্তান অঞ্চলে ইউক্রেনের একটি ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন, যা যুদ্ধের শুরু থেকে ইউক্রেনের চালানো অন্যতম প্রাণঘাতী হামলা। অন্যদিকে, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের একটি গ্রামে রুশ গোলাবর্ষণে পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাতভর ইউক্রেন থেকে বাস্ট করা ৪৫৬টি ড্রোন ভূপাতিত করেছে, তবে কতগুলো ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তা জানায়নি। অন্যদিকে, ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাতভর হামলায় রাশিয়া ১২৬টি ড্রোন ব্যবহার করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

৫ লাখ নতুন সেনা সমাবেশের ছক পুতিনের, সতর্ক করলেন জেলেনস্কি

আপডেট সময় : ০৮:০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬