ঢাকা ০২:২৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বিঘ্নিত কটিয়াদীতে ডিউটিরত অবস্থায় ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল আহত দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জ্বালানি মন্ত্রী নিজেদের চাঁদাবাজদের সামলাবেন কি, প্রশ্ন জামায়াত আমীরের রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, দোকানে পেট্রল বোমা হামলা দক্ষিণ আফ্রিকার পানশালায় বন্দুকধারীদের হামলা, নিহত ১৭ সন্ত্রাসে মদদ দিলে প্রতিবেশীদের সঙ্গে সংলাপ বন্ধের হুঁশিয়ারি রাজনাথের ভিসি নিয়োগের প্রতিবাদে সায়েন্সল্যাবে ডিসিইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধ ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার বৈঠকে রুশ ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট নাজিবুল্লাহর উত্থান ও নির্মম হত্যাকাণ্ডের ইতিহাস

আখাউড়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেলেন ৪১ শিক্ষার্থী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারা দেশের ন্যায় সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ৪১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জনে সক্ষম হয়েছে। এর মধ্যে সাধারণ মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩৭ জন, মাদরাসা থেকে ২ জন এবং ভোকেশনাল শাখা থেকে ২ জন জিপিএ-৫ পেয়েছে।

উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ হাজার ৪২৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল, যার মধ্যে ৯১৮ জন উত্তীর্ণ হয়েছে এবং ৫০৮ জন অকৃতকার্য হয়েছে। মাধ্যমিক পর্যায়ে পাসের হার ৬৪.৩৭ শতাংশ। প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে দেখা যায়, নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সর্বোচ্চ ১৩ জন জিপিএ-৫ পেয়েছে। এই বিদ্যালয় থেকে ২১৪ জন পরীক্ষা দিয়ে ১৪৬ জন পাস করেছে এবং পাসের হার ৬৮.২২ শতাংশ। এছাড়া বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় ও দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন করে, মোগড়া উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন, হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, ঘোলখার রানীখার উচ্চ বিদ্যালয় ও ভাটামাথা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২ জন করে এবং তুলাই শিমুল উচ্চ বিদ্যালয় ও ছতুরা চান্দপুর স্কুল এন্ড কলেজ থেকে ১ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। রানীখার এসএ হান্নান কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৪ জন।

এদিকে, ভাটামাথা উচ্চ বিদ্যালয় পাসের হারের দিক থেকে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এই বিদ্যালয় থেকে ৫৪ জন পরীক্ষা দিয়ে ৪৯ জন পাস করেছে, যেখানে পাসের হার ৯০.৭৪ শতাংশ।

দাখিল পরীক্ষায় উপজেলার ৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪৪৮ জন অংশ নিয়ে ২২৯ জন পাস করেছে। এখানে পাসের হার ৪৮.৮৮ শতাংশ এবং অকৃতকার্য হয়েছে ২১৯ জন। দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত ২ জন শিক্ষার্থীর মধ্যে একজন টেকনিক্যাল ইসলামিয়া আলিম মাদরাসার এবং অন্যজন মাদ্রাসাতু ছালেহা খাতুন দাখিল মাদরাসার।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দুটি প্রতিষ্ঠান থেকে ১০১ জন পরীক্ষায় অংশ নিয়ে ২৬ জন পাস করেছে এবং ৭৫ জন অকৃতকার্য হয়েছে। ভোকেশনাল শাখায় পাসের হার ২৫.৭৪ শতাংশ, যেখানে সরকারি ভোকেশনাল টেক্সটাইল থেকে ২ জন জিপিএ-৫ পেয়েছে। সামগ্রিক ফলাফল নিয়ে আখাউড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: কফিল উদ্দিন মাহমুদ জানান, এবার তুলনামূলকভাবে ফলাফল ভালো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

আখাউড়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেলেন ৪১ শিক্ষার্থী

আপডেট সময় : ০৫:০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬