ঢাকা ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোটালীপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন যুবক বাঞ্ছারামপুরে তিতাস নদী থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল জাসদ কার্যালয় থেকে আটক ২৮৯ জনের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নারী চিকিৎসকের মৃত্যু যাত্রীবাহী বগি ফেলে এক কিলোমিটার দূরে ছুটল ট্রেনের ইঞ্জিন ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন সুষ্ঠু করতে বদ্ধ পরিকর ইসি হরমুজে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের সরাসরি অস্বীকার শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না: উপ-উপাচার্য লাতিন আমেরিকার বাজারে রপ্তানি বাড়াতে নতুন উদ্যোগ বাংলাদেশের

রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় মিলেছে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানার মুসা সানাইয়া শিল্প এলাকার একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন প্রবাসী বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে নিহতদের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিহতদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন, নাটোরের নলডাঙ্গা উপজেলার দুজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন রয়েছেন। নওগাঁর আত্রাই উপজেলার নিহতদের মধ্যে রয়েছেন— গণ্ডগোহালী গ্রামের মো. রুবেল প্রামানিক, মো. কলিমউদ্দিন, মো. মোহন, মো. সুমন এবং খরস্রোতা গ্রামের মজিদুল। এছাড়া একই উপজেলার উজানপই গ্রামের ফরিদ, ডুবাই গ্রামের শুভ ও সুমন, বোয়ালা গ্রামের হৃদয়, নওগাঁ গ্রামের শাহিন, খরস্রোতা গ্রামের আব্দুল জলিল, সাদনগর গ্রামের সাগর এবং মিনহাজ নামের এক ব্যক্তি।

নাটোরের নলডাঙ্গা উপজেলার দিঘীরপাড় গ্রামের শামিম এবং খাজুরা গ্রামের সাব্বির এই দুর্ঘটনায় নিহত হয়েছেন। অন্যদিকে রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রাম ডাঙাপাড়া এলাকার শ্যামলও এই অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় মিলেছে

আপডেট সময় : ০২:১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬