ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ করল বাংলাদেশ বাংলাদেশকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই: অস্ট্রেলিয়া অধিনায়ক সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট জাতির সাথে তামাশা: রাশেদ প্রধান কিছু করে দেখান: স্বরাষ্ট্রমন্ত্রীকে ইউটিউবার সালমান মুক্তাদির আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘ছোটদের সময় প্রকাশনী’র ৮ নতুন বইয়ের প্রকাশ কৃষকরাই দেশের শ্রেষ্ঠ মানুষ, তাদের উন্নয়নে বিশেষ উদ্যোগ: রাষ্ট্রপতি মোহাম্মদপুরে জমি দখলের ঘটনায় গ্রেপ্তার দুই কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ ৪১২ গুণ বৃদ্ধি নদীর সংখ্যা আছে, কিন্তু প্রাণ হারিয়েছে বাংলাদেশের নদ-নদী আলোকঝাড়ীর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানের মৃত্যুতে হুইপের শোক

সিরাজগঞ্জে পৃথক দুই মাদক মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:০৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জে পৃথক দুটি মাদক মামলার বিচার শেষে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক লাইলা শারমিন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া মহল্লার বাসিন্দা শরিফুল ইসলাম বুলেন এবং রংপুর সদর উপজেলার উত্তর বাবু খাঁ গ্রামের সোহেল রানা সুমন। রায়ের সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন। আদালতের অতিরিক্ত পিপি শামচুজ্জোহা শাহানশাহ বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে তাদের আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সালের ৯ মার্চ সিরাজগঞ্জ শহরের মালশাপাড়া জামে মসজিদ এলাকায় পুলিশ অভিযান চালিয়ে শরিফুল ইসলাম বুলেনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে আট পিস ইয়াবা ও ২৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে।

অপরদিকে, ২০১৮ সালের ৩০ জানুয়ারি রাতে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান চালায়। এসময় রংপুর থেকে ঢাকাগামী ডিপজল পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে সোহেল রানা সুমনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে এক হাজার ৯৬০ পিস নিষিদ্ধ ভারতীয় চেতনানাশক ইনজেকশন উদ্ধার করা হয়। এই ঘটনায়ও পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। উভয় মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে এবং দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণের পর বিজ্ঞ আদালত এই রায় প্রদান করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

সিরাজগঞ্জে পৃথক দুই মাদক মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০২:০৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬