ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে বৈশ্বিক ঐক্যের ডাক তথ্য প্রতিমন্ত্রীর ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৩৬ জন বোয়িং কেনায় কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এশিয়ান গেমসে ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ শেরপুরে ব্রক্ষপুত্র নদ থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার লালমোহনে দুর্গোৎসব ও সরকারি সেবামূলক কার্যক্রম নিয়ে প্রশাসনের সভা মিয়ানমারে বাজারে বিমান হামলা, নিহত অন্তত ৩৩ ২২টি লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার সতর্কবার্তা ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসিতে ১২ দিনব্যাপী এডিস মশার লার্ভা জরিপ শুরু পাবনায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

২৯ বছর বয়সেই ক্ষমতা দখলের ব্যাকুলতা নিয়ে মন্তব্য মুক্তিযুদ্ধমন্ত্রীর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৩৫:৪২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান মন্তব্য করেছেন যে, কেউ কেউ মাত্র ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল হয়ে উঠেছেন। রবিবার (৯ আগস্ট) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাইয়ে চিকিৎসকদের অবদান’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, অনেকে জুলাইয়ের আন্দোলনকে কেবল ৩৬ দিনের আন্দোলন হিসেবে দেখানোর চেষ্টা করছেন। কিন্তু প্রকৃত সত্য হলো, এটি ১৭ বছরের দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের ফসল। যারা জুলাইয়ের চেতনা বিক্রি করছেন, তাদের শিক্ষা হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

জুলাইয়ের কৃতিত্ব নিয়ে বিভিন্ন পক্ষের ভিন্ন ভিন্ন বয়ান দেওয়ার সমালোচনা করে মন্ত্রী বলেন, গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে চক্রান্তমূলকভাবে রাষ্ট্রপতি ও বিদেশি অতিথিদের সামনে দেশকে কলঙ্কিত করা হয়েছে। তিনি ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে বিভাজন তৈরি হলে মৌলবাদীরা এর সুযোগ নেবে বলে সতর্ক করেন এবং বিভাজন এড়িয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অন্তর্বর্তী সরকারের গাফিলতির অভিযোগ তুলে আহমেদ আযম খান বলেন, এখনো হাজার হাজার জুলাই যোদ্ধার নাম গেজেটে অন্তর্ভুক্ত করা হয়নি। এ সময় তিনি জানান, গত ১৭ বছরের আন্দোলনে যারা গুম ও হত্যার শিকার হয়েছেন, তাদের বিষয়টি দেখভালের জন্য শিগগিরই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নতুন একটি অধিদপ্তর চালু করা হবে।

উক্ত আলোচনা সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

২৯ বছর বয়সেই ক্ষমতা দখলের ব্যাকুলতা নিয়ে মন্তব্য মুক্তিযুদ্ধমন্ত্রীর

আপডেট সময় : ০৬:৩৫:৪২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬