ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেসির সঙ্গে আলিঙ্গনের সেই মুহূর্তে কী বলেছিলেন লামিন ইয়ামাল আইফোনের লোভে অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ছিল এক সপ্তাহ আগে স্বামীকে নিয়ে পবিত্র ওমরাহ পালন করলেন চিত্রনায়িকা সুবাহ শরণখোলায় জেলের জালে ২০ কেজি ওজনের বিশাল কোরাল মাছ মুম্বাইয়ে সমাবেশের অনুমতি না পেয়ে জেল ভরো আন্দোলনের ডাক সিজেপির ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারীদের সাথে মার্কিন কর্মকর্তাদের আলোচনা সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান কাপ থেকে বিদায়ের শঙ্কায় বাংলাদেশ হুমকি দিয়ে আন্দোলন দমানো যাবে না, চুয়েটে মধ্যরাতে বিক্ষোভ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা দেবে জামায়াত বিচারকের আসনে রুহানী সালসাবিল, স্মৃতিকাতর উপস্থাপিকা

ট্রাম্পের টিকটক ভিডিও থেকে উধাও টেইলর সুইফটের জনপ্রিয় গান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৩৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার টিমের প্রকাশিত একটি টিকটক ভিডিওতে টেইলর সুইফটের জনপ্রিয় গান ‘আগস্ট’ ব্যবহার করা হয়েছিল। ২০২০ সালে মুক্তি পাওয়া সুইফটের ‘ফোকলোর’ অ্যালবামের এই গানটি ব্যবহারের সময় ভিডিওটির ক্যাপশনে এমন ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, গানটি ব্যবহারে টেইলর সুইফট খুশিই হবেন। তবে ভিডিওটি প্রকাশের অল্প সময়ের মধ্যেই গানটির অডিও সরিয়ে ফেলা হয়।

অডিওটি হঠাৎ সরিয়ে ফেলার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা জল্পনা ও আলোচনার জন্ম দিয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া একটি দাবিতে বলা হয়েছে, টেইলর সুইফটের পক্ষ থেকেই গানটির অডিও সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই তথ্যের কোনো আনুষ্ঠানিক সত্যতা পাওয়া যায়নি। সুইফট কিংবা তার প্রতিনিধিদের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো বক্তব্য দেওয়া হয়নি। ফলে এটি শিল্পীর ব্যক্তিগত আপত্তি, কপিরাইট সমস্যা নাকি লাইসেন্সসংক্রান্ত জটিলতা—তা স্পষ্ট নয়।

ভিডিওটি থেকে অডিও সরিয়ে নেওয়ার পর টেইলর সুইফটের ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অনেকে বিষয়টি নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করছেন, আবার অনেকে এটিকে ট্রাম্প ও সুইফটের মধ্যকার দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক মতবিরোধের সঙ্গে তুলনা করছেন। প্রতিবছর আগস্ট মাস এলেই সুইফটের এই গানটি নতুন করে আলোচনায় আসে, যার ফলে ট্রাম্পের টিমের ভিডিওতে এই গানের ব্যবহার এবং পরবর্তীতে তা সরিয়ে ফেলার ঘটনাটি বিশেষ গুরুত্ব পেয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের টিকটক ভিডিও থেকে উধাও টেইলর সুইফটের জনপ্রিয় গান

আপডেট সময় : ১০:৩৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬