ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরীয়তপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ে তালা ভেঙে ল্যাপটপ ও ট্যাব চুরি এইচএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আজকের পর্দায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচসহ নেশন্স লিগের ফুটবল লড়াই কাশীয়ানীতে ১৯৮ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ট্রাম্প-শি বৈঠকে সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্রে আসবে চীনা বৈদ্যুতিক গাড়ি শ্রীনগরে অগ্রণী ব্যাংকের টাকা লোপাট: পলাতক কর্মকর্তা শরীফুজ্জামান ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড ১০ বছরে পা দিল আব্রাম, ছেলের জন্মদিনে আবেগপ্রবণ অপু মিরপুরে জাতীয় নাগরিক পার্টির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন পশ্চিম তীরে ইসরাইলি সহিংসতার নিন্দা জানাল ফ্রান্স

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ জনের মরদেহ উদ্ধার, বেশিরভাগই নারী-শিশু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:০৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় বিধ্বস্ত আবাসিক ভবনগুলোর নিচ থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে। সর্বশেষ গাজা সিটির পশ্চিমাঞ্চলে অবস্থিত 'কারাম' নামের একটি ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচ থেকে ১৯ জনের মরদেহ উদ্ধার করেছে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী। শনিবার (৮ আগস্ট) চার দিনের দীর্ঘ উদ্ধার অভিযান শেষে এই মরদেহগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকাজ তদারককারী মোহাম্মদ আবু দান জানিয়েছেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। ভারী যন্ত্রপাতির তীব্র সংকটের কারণে উদ্ধারকারীদের মূলত হাতের সাহায্যেই ধ্বংসস্তূপ সরিয়ে মরদেহগুলো বের করতে হয়েছে। তিনি আরও জানান, 'কারাম' ভবনে তল্লাশি শেষ হওয়ার পর এখন বিশেষায়িত চিকিৎসাকর্মী ও বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উদ্ধারকারী দল গাজা সিটির অন্য একটি স্থানে নতুন করে তল্লাশি ও উদ্ধারকাজ শুরু করবে।

বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা বারবার অভিযোগ করে আসছেন যে, ইসরাইলি হামলার পর সৃষ্ট ধ্বংসস্তূপ সরানোর জন্য প্রয়োজনীয় ভারী কংক্রিটের স্ল্যাব সরানোর মতো সরঞ্জাম তাদের কাছে নেই। ফলে উদ্ধারকর্মীদের প্রচণ্ড শারীরিক পরিশ্রমের মাধ্যমে সাধারণ ও অপ্রতুল সরঞ্জাম ব্যবহার করেই কাজ চালিয়ে যেতে হচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পুরো গাজা উপত্যকা জুড়ে এখনো ৮ হাজারের বেশি মানুষ বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ জনের মরদেহ উদ্ধার, বেশিরভাগই নারী-শিশু

আপডেট সময় : ০৯:০৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬