ঢাকা ১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

আগস্ট মাসে বজ্রঝড় ও বন্যার পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:২৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি আগস্ট মাসে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বজ্রঝড়, লঘুচাপ এবং স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পূর্বাভাস জানানো হয়েছে। এছাড়া এই মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে বলেও জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, আগস্ট মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত একটি মৌসুমি নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে সারাদেশে ৫ থেকে ৬ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। তাপমাত্রা প্রসঙ্গে জানানো হয়েছে, এ মাসে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৫ ঘণ্টা হতে পারে।

নদ-নদীর অবস্থা ও বন্যার ঝুঁকি নিয়ে অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ সময় দেশের প্রধান নদ-নদীসমূহের পানি সামগ্রিকভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

গত জুলাই মাসের আবহাওয়া পর্যালোচনায় দেখা গেছে, সারা দেশে স্বাভাবিকের চেয়ে ৩৫ দশমিক ৬ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ৫৯ শতাংশ এবং সিলেটে ৩৭ দশমিক ৩ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তবে ময়মনসিংহ বিভাগে স্বাভাবিকের চেয়ে ০.০৫ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। জুলাই মাসে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, যার মধ্যে দুটি নিম্নচাপে পরিণত হয়। গত মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস (৪ জুলাই) এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২২ ডিগ্রি সেলসিয়াস (২১ ও ২২ জুলাই)। এছাড়া ৮ জুলাই চট্টগ্রামে দেশের সর্বোচ্চ দৈনিক বৃষ্টিপাত ৩২৯ মিলিমিটার রেকর্ড করা হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

আগস্ট মাসে বজ্রঝড় ও বন্যার পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

আপডেট সময় : ১১:২৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬