ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ শাল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

গণঅভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী সুমন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৪৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য ও উদ্দেশ্য কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পিরোজপুর-২ আসনের এই সংসদ সদস্য বলেন, দেশের শান্তি, গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং বর্তমান সরকার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম, খুন এবং রাজনৈতিক দমন-পীড়নের মাধ্যমে মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। সেই পরিস্থিতির বিরুদ্ধেই ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি অঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছেন উল্লেখ করে তিনি বলেন, একটি মহল উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টি ও গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা চালাচ্ছে। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি আরও জানান, বিগত সরকারের সময়ে দুর্নীতি ও অর্থপাচারের মাধ্যমে রাষ্ট্রের বিপুল সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং সরকারি দপ্তরসহ সব পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। পরিশেষে, মাদক, সন্ত্রাস ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি স্থানীয় থানার ওসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিংবা প্রয়োজনে সরাসরি তাকে অপরাধের তথ্য জানানোর আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

গণঅভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী সুমন

আপডেট সময় : ০১:৪৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬