ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত কল্কি-২: দীপিকার চরিত্রে নতুন কাউকে নেওয়া হচ্ছে না যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শ্রীরামপুরের জনসভা থেকে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মমতার কড়া হুঙ্কার ক্যানসার চিকিৎসায় পাঁচটি নতুন বায়োলজিকস আনবে এসকেএফ অষ্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ লিডার অব দ্য ইসলামিক ইকোনমি অ্যাওয়ার্ড পেলেন ড. মাসুম বিল্লাহ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় চেকপোস্টে আত্মঘাতী হামলায় ১১ নিহত ২০২৭ বিশ্বকাপই ভারতের হয়ে আমার শেষ আসর: বিরাট কোহলি বিশ্ববাজারে তেলের দাম কমলে দেশেও কমানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দুই দিনের দরপতনের পর স্থিতিশীল আন্তর্জাতিক তেলের বাজার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:১৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা দুই কার্যদিবস দরপতনের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা ফিরেছে। বুধবার গ্রিনিচ মান সময় ১টা ১০ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৬ সেন্ট বা প্রায় ০.৩৩ শতাংশ বেড়ে ৭৯.৬২ ডলারে পৌঁছেছে।

একইভাবে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১২ সেন্ট বা ০.১৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৫.৯০ ডলারে লেনদেন হচ্ছে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের অবসান এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার কূটনৈতিক প্রচেষ্টার দিকে নিবিড় নজর রাখছেন। এই পরিস্থিতির ওপর ভিত্তি করেই তেলের বাজারে সাময়িক স্থিতিশীলতা দেখা যাচ্ছে।

এদিকে জ্বালানি তেলের দামের গতিপ্রকৃতি নিয়ে কাতার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ অবসানের প্রচেষ্টায় মধ্যস্থতাকারীরা কিছুটা অগ্রগতি অর্জন করেছেন। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনা শুরুর দাবি করেছিলেন, তবে তেহরান সেই দাবি অস্বীকার করেছে।

কাতারের আমিরি দিওয়ান জানিয়েছে, মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি এক ফোনালাপে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দূরত্ব কমানো এবং একটি স্থায়ী সমাধানের সম্ভাবনা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

দুই দিনের দরপতনের পর স্থিতিশীল আন্তর্জাতিক তেলের বাজার

আপডেট সময় : ০৯:১৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬