ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ শাল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আকামা নবায়নে বাংলাদেশিদের বড় সুবিধা দিল সৌদি আরব

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৩৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি কর্মীদের জন্য আকামা নবায়নের ক্ষেত্রে একটি বড় সুখবর এসেছে। এখন থেকে কোনো কারণে মূল নিয়োগকর্তা বা কফিল আকামা নবায়ন না করলে, কর্মীরা দ্রুততম সময়ে অন্য কোনো নিয়োগকর্তা বা কফিলের অধীনে তা নবায়ন করতে পারবেন। এতে আইনগত কোনো বাধা থাকবে না বলে জানিয়েছেন সৌদি আরবের ডেপুটি মিনিস্টার অব ফরেন কনস্যুলার ড. মোহাম্মদ এ এম আলশামেরি এবং ডেপুটি মিনিস্টার অব হিউম্যান রিসোর্সেস মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা।

মঙ্গলবার (৪ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তারা এ কথা জানান। বৈঠকে কর্মী নিয়োগ সংক্রান্ত বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সই হওয়া তিনটি চুক্তির মধ্যে ডমেস্টিক কর্মী এবং এসভিপি চুক্তি দুটি নবায়ন করার অনুরোধ জানানো হয়। এছাড়া কর্মী নিয়োগ ও কল্যাণের বিষয়ে আলোচনার জন্য জয়েন্ট টেকনিক্যাল কমিশনের সভা এবং বাংলাদেশে একটি ‘সৌদি-বাংলাদেশ যৌথ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’ প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে।

বৈঠকে স্বাস্থ্যসেবা, নির্মাণ, আইটি এবং হসপিটালিটির মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে দক্ষ কর্মী নিয়োগ সহজতর করার লক্ষ্যে কারিগরি ও পেশাগত যোগ্যতার পারস্পরিক স্বীকৃতির ফ্রেমওয়ার্ক তৈরির প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে ওয়ার্ক পারমিট ও আকামা ইস্যু বা নবায়নে দেরি এবং বর্ধিত ফি-র সমস্যা সমাধানে সৌদি সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী সৌদি প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশি কর্মীরা সৌদি আরবের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এসময় তিনি কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে সৌদি আরবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আহ্বান জানান। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক ২০৩৪ সালের বিশ্বকাপকে সামনে রেখে আরও বেশি দক্ষ শ্রমিক গ্রহণের আহ্বান জানান এবং নারী গৃহকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার তাগিদ দেন। এছাড়া মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে জেলে আটক বাংলাদেশি কর্মীদের সাধারণ ক্ষমার আওতায় আনার আহ্বান জানান।

জবাবে সৌদির ডেপুটি মিনিস্টার মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা স্বাস্থ্য, নির্মাণ, আইটি ও হসপিটালিটি খাতে কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, কর্মীদের অধিকার সুরক্ষায় ওয়েজ প্রটেকশন সিস্টেম ও ইন্স্যুরেন্স নিশ্চিত করা হয়েছে। এছাড়া জেলে আটক কর্মীদের তথ্য কূটনৈতিক চ্যানেলে পাঠানো হলে তাদের ক্ষমার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

আকামা নবায়নে বাংলাদেশিদের বড় সুবিধা দিল সৌদি আরব

আপডেট সময় : ০৪:৩৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬