ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, বেড়েছে অন্যান্য ধাতুর দর নতুন গানে আসছেন সংগীতশিল্পী কাজী শুভ দুই সপ্তাহের আন্দোলনে মোদির ২৪ বছরের ভাবমূর্তি ধূলিসাৎ, দাবি অরুন্ধতীর শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ইউটিএলের গভীর উদ্বেগ ও নিন্দা যুক্তরাষ্ট্রের নর্থ হলিউডে আজীবন সম্মাননায় ভূষিত হলেন ববিতা শনিবার পর্যন্ত বৃষ্টির ধারা অব্যাহত, বন্যার সতর্কবার্তা আলোকচিত্র প্রদর্শনীতে সম্মাননা পেলেন মাহফুজ কবির মুক্তা বাউফলে কৃষিবান্ধব খাল পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত ফ্রান্সে ফোক ড্যান্স ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘মহুয়া পালা’ ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বিমসটেক সভাপতি হিসেবে আমন্ত্রণ জানাল ভারত

জামালপুর থেকে অপহৃত মাদ্রাসাছাত্রী সুনামগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা থেকে অপহৃত এক মাদ্রাসাছাত্রীকে সুনামগঞ্জের ছাতক উপজেলা থেকে উদ্ধার করেছে র‍্যাব। সোমবার (৩ আগস্ট) দিয়াগত রাতে র‍্যাব ৯ ও র‍্যাব ১৪-এর যৌথ অভিযানে আসামি আইয়ুব আলীকে (২২) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আইয়ুব আলী জামালপুর জেলার ঝালুরচর গ্রামের মো. মকছেন আলীর ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, ভিকটিম দেওয়ানগঞ্জ থানাধীন বাহাদুরাবাদ এ. রব সিনিয়র আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। পড়াশোনার পাশাপাশি সে স্থানীয় একটি মসজিদে কোরআন শিক্ষা গ্রহণ করত। মাদ্রাসায় আসা-যাওয়ার পথে আইয়ুব আলী প্রায়ই তাকে উত্ত্যক্ত করত এবং অনৈতিক প্রস্তাব দিত। বিষয়টি ভিকটিম তার পিতাকে জানালে তিনি আইয়ুব আলীর পরিবারের কাছে অভিযোগ করেন, এতে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে ওঠে।

গত ২৩ জুলাই কোরআন শিক্ষার ক্লাস শেষে বাড়ি ফেরার পথে ভাটিরপাড়া পুরাতন বাজার জামে মসজিদের সামনে পৌঁছালে আইয়ুব আলী ও তার সহযোগীরা ভিকটিমকে জোরপূর্বক একটি অটোরিক্সায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এই ঘটনার পর ভিকটিমের বাবা দেওয়ানগঞ্জ থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী অনুযায়ী মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে র‍্যাব গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে সোমবার রাত আড়াইটার দিকে ছাতক থানাধীন ইসলামপুর ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় অভিযান চালায়। এই অভিযানেই অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং মামলার এজাহারনামীয় আসামি আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ জুলাই (০৭/৩০) তারিখে দায়েরকৃত এই মামলার তদন্ত চলমান রয়েছে।

র‍্যাব ৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম শহিদুল ইসলাম সোহাগ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

জামালপুর থেকে অপহৃত মাদ্রাসাছাত্রী সুনামগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১

আপডেট সময় : ১২:২৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬