ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লংমার্চে বক্তব্য দিয়ে কেউ কেউ বাঘ সাজতে চান: শেখ ফরিদ আহমেদ মানিক হারাম উপার্জন মূল্যহীন: ইসলামের দৃষ্টিতে উপার্জনের বিধান ও জবাবদিহিতা যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল ঝড় ও বন্যা, বিদ্যুৎহীন হাজার হাজার গ্রাহক সিলেটে বাণিজ্য মেলা নিয়ে ব্যবসায়ী ও রাজনৈতিক মহলে অনিশ্চয়তা নানা সংকটে বান্দরবানের পর্যটন শিল্প, ব্যাহত হচ্ছে বিনোদন ব্যবস্থা নতুন বাংলাদেশ গড়তে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: বিদ্যুৎমন্ত্রী পর্যটন খাতের বড় সম্ভাবনা কাজে লাগাতে সরকারের নতুন মাস্টারপ্ল্যান হাজীগঞ্জ প্রেসক্লাবে ব্যবসায়ী সমিতির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় এশিয়ান গেমসে চীনের একক আধিপত্য, ১০০ স্বর্ণপদক জয় চুয়াডাঙ্গায় ৫০টি অসহায় পরিবারের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর

পঞ্চগড়ে এক নারীর ঘরে আটক জামায়াত সমর্থক, চার বিয়ের অভিযোগ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গইজপাড়া এলাকায় এক নারীর ঘর থেকে জহিরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় এলাকাবাসী। সোমবার রাত আনুমানিক ১১টার দিকে ওই নারীর ঘরে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় জহিরুল ইসলামকে আটক করার পর উত্তেজিত জনতা তাকে দড়ি দিয়ে বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত জনতার কারণে তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে জহিরুল ইসলাম ও ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আটক হওয়া জহিরুল ইসলামের বিরুদ্ধে স্থানীয়দের দাবি, তিনি এর আগে চারটি বিয়ে করেছেন। এছাড়া এলাকায় তিনি জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত। তবে এ বিষয়ে জেলা জামায়াতের নেতারা জানিয়েছেন, জহিরুল ইসলাম তাদের দলের কোনো সদস্য নন। তাদের ভাষ্যমতে, তিনি দলটির সমর্থক হতে পারেন, কিন্তু সাংগঠনিকভাবে তার কোনো পদ বা সদস্যপদ নেই।

ঘটনার বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছ জানান, নারী ও পুরুষ দুজনকেই উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং তারা বর্তমানে সেখানেই রয়েছেন। মঙ্গলবার বিকেল তিনটা পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার রাত আনুমানিক ১১টার দিকে জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গইজপাড়া এলাকায় থেকে তাকে আটক করা হয়৷ এদিকে স্থানীয় এলাকাবাসীর দাবি, আটক হওয়া জহিরুল ইসলাম নামে ওই ব্যক্তির আগে চারটি বিয়ে হয়েছে এবং তিনি স্থানীয়ভাবে জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড়ে এক নারীর ঘরে আটক জামায়াত সমর্থক, চার বিয়ের অভিযোগ

আপডেট সময় : ০৯:০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬