ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালথায় গর্তে হাত ও পা দিতেই সাপের ছোবল, নারী ও শিশুর মৃত্যু মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে টার্বুলেন্স, আহত ১৪ যাত্রী ও ক্রু সৌদির ৮ তেল ট্যাংকারে হুথিদের হামলা, লোহিত সাগরে ২৯টি বাধা রাজধানীর বাজারে সবজির দামে আগুন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত গণভবন থেকে হিন্দন: শেখ হাসিনার দেশত্যাগের নেপথ্যের ঘটনাপ্রবাহ জনগণের জন্য গণতন্ত্র চিরস্থায়ী করে যাব: ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে তথ্যচিত্র নিয়ে হট্টগোল, দুঃখ প্রকাশ মন্ত্রীর ছাতকে জুলাই গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ তারেক রহমানকে নিয়ে সারজিস আলমের ফেসবুক পোস্টের নেপথ্যে কী? প্রথম কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী জাহিদ নিরব

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ভয়াবহ দাবানলে সাত শতাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলের তাণ্ডবে সাত শতাধিক বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। অঙ্গরাজ্যটির বিভিন্ন এলাকায় তিনটি বড় দাবানল ছড়িয়ে পড়ায় পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। এর ফলে গভর্নর বব ফার্গুসন পুরো অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছেন।

দ্রুত ছড়িয়ে পড়া আগুনের কারণে স্পোকেন এলাকার প্রায় ৬৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সরিয়ে নেওয়া ব্যক্তিদের মধ্যে স্পোকেন ভেটেরান্স অ্যাফেয়ার্স হাসপাতালের রোগীরাও রয়েছেন। স্থানীয় ভিডিওচিত্রে দেখা গেছে, আবাসিক এলাকার ওপর ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে এবং অনেক বাড়ি সম্পূর্ণ পুড়ে গিয়ে কেবল চিমনি দাঁড়িয়ে আছে।

শুষ্ক আবহাওয়া ও প্রবল দমকা বাতাসের কারণে দাবানল নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। স্পোকেন ও আশপাশের এলাকায় প্রায় ৮ দশমিক ২ বর্গমাইল অর্থাৎ প্রায় ২১ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে। ওয়াশিংটনজুড়ে এখন পর্যন্ত ৭ হাজারের বেশি এলাকা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওল্ড ট্রেইলস ফায়ার, ফেয়ারভিউ ফায়ার এবং মেডোভিউ ফায়ার—এই তিনটি বড় দাবানল এখনো সক্রিয় রয়েছে।

মার্কিন সিনেটর মারিয়া ক্যান্টওয়েল এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, পরিস্থিতি এখনো বিপদমুক্ত নয় এবং আগামী কয়েক দিন খুবই কঠিন হতে পারে। কর্মকর্তাদের আশঙ্কা, আগামী কয়েক দিনেও আবহাওয়ার উল্লেখযোগ্য উন্নতি হবে না। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, বুধবার তাপমাত্রা ৯০ ডিগ্রি ফারেনহাইট বা ৩২ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে। ধারণা করা হচ্ছে, বজ্রপাত থেকেই এই দাবানলের সূত্রপাত হয়েছে।

ওয়াশিংটনের পাশাপাশি পশ্চিম আইডাহো ও পূর্ব ওরেগনেও টানা দশম দিনের মতো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। সেখানে প্রায় ৫২৫ বর্গমাইল অর্থাৎ প্রায় ১ হাজার ৩৬০ বর্গকিলোমিটার তৃণভূমি পুড়ে গেছে এবং গবাদিপশুর খামারের জন্য পরিচিত ওই অঞ্চলে ৭০০টির বেশি বাড়ি ও ৮০০টি স্থাপনা হুমকির মুখে রয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ পূর্ব ওয়াশিংটন, পূর্ব ওরেগন, পশ্চিম ও মধ্য আইডাহো এবং পশ্চিম মন্টানায় বায়ুদূষণ সতর্কতা জারি করেছে। এছাড়া উটাহ, মন্টানা ও নেব্রাস্কার কিছু এলাকায় দাবানলের উচ্চ ঝুঁকি এবং অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, নেভাডা ও মন্টানার বিভিন্ন অংশে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ভয়াবহ দাবানলে সাত শতাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত

আপডেট সময় : ১২:৩৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬