ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন সুষ্ঠু করতে বদ্ধ পরিকর ইসি হরমুজে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের সরাসরি অস্বীকার শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না: উপ-উপাচার্য লাতিন আমেরিকার বাজারে রপ্তানি বাড়াতে নতুন উদ্যোগ বাংলাদেশের জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ করল বাংলাদেশ বাংলাদেশকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই: অস্ট্রেলিয়া অধিনায়ক সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট জাতির সাথে তামাশা: রাশেদ প্রধান কিছু করে দেখান: স্বরাষ্ট্রমন্ত্রীকে ইউটিউবার সালমান মুক্তাদির আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘ছোটদের সময় প্রকাশনী’র ৮ নতুন বইয়ের প্রকাশ কৃষকরাই দেশের শ্রেষ্ঠ মানুষ, তাদের উন্নয়নে বিশেষ উদ্যোগ: রাষ্ট্রপতি

শুটিংয়ের নাচের মহড়ায় গুরুতর আহত অভিনেত্রী রাশমিকা মান্দানা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৫০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনপ্রিয় প্যান-ইন্ডিয়ান অভিনেত্রী রাশমিকা মান্দানা শুটিংয়ের সেটে গুরুতর আহত হয়েছেন। হায়দরাবাদে নারীকেন্দ্রিক চলচ্চিত্র ‘মাইসা’র একটি গানের নাচের মহড়া দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, একটি লাফ দেওয়ার দৃশ্যে অংশ নিতে গিয়ে তিনি তার কোমরের এবং নিতম্বের সংযোগস্থলে (হিপ এরিয়া) মারাত্মক চোট পান।

চিকিৎসকরা রাশমিকার চোটের তীব্রতা দেখে অবাক হয়েছেন। তাদের মতে, সাধারণত পেশাদার অ্যাথলেট বা ক্রীড়াবিদদের ক্ষেত্রে এ ধরণের গভীর টেন্ডন ইনজুরি দেখা যায়। অতিরিক্ত শারীরিক কসরত ও কাজের চাপের ফলে তার হিপ এরিয়ার পেশিতন্তু সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে তাকে অন্তত ছয় সপ্তাহের পূর্ণ বিশ্রামে থাকার কঠোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সেই সাথে দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য তাকে একটি বিশেষ পুনর্বাসন কর্মসূচির মধ্য দিয়ে যেতে হবে।

ভারতীয় চলচ্চিত্রের এই ব্যস্ততম তারকা বর্তমানে চারটি বড় বাজেটের সিনেমার কাজ এবং প্রায় ৩০টি জাতীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের বিজ্ঞাপনের প্রচারণার কাজে যুক্ত ছিলেন। সম্প্রতি কেরালায় ‘মাইসা’ ছবির কঠিন সব অ্যাকশন দৃশ্যে কোনো বডি ডাবল ছাড়াই তিনি নিজে অভিনয় করেছিলেন। তবে এই আকস্মিক দুর্ঘটনার ফলে তার সব সিনেমার শুটিং এবং বাণিজ্যিক বিজ্ঞাপনের প্রচারসূচি মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

শুটিংয়ের নাচের মহড়ায় গুরুতর আহত অভিনেত্রী রাশমিকা মান্দানা

আপডেট সময় : ০৬:৫০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬