ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুগদা বিশ্বরোড় সিঙ্গার গলিতে ভাঙ্গা সড়ক, চরম দুর্ভোগে এলাকাবাসী ফেনীতে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে সাধারণ মানুষ রাজধানীতে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম, নিহত ১ রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদের উদ্যোগে রসিক প্রশাসককে গণসংবর্ধনা বেগমগঞ্জে বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব উদযাপন যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১৬ গাইবান্ধায় পহেলা বৈশাখে নদীপাড়ে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলো শিক্ষার্থী সেনবাগে সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা ফুলবাড়ীতে শোভাযাত্রা, পান্তা উৎসব ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ রূপগঞ্জে দুঃসাহসিক ডাকাতি পরিবারকে বেঁধে স্বর্ণ ও নগদ অর্থ লুট, এলাকায় আতঙ্ক

রেলপথের উন্নয়নে বর্তমান সরকার বদ্ধ পরিকর: রেলমন্ত্রী নুরুল ইসলাম

হীমেল কুমার মিত্র স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:৩০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩ ৩১২ বার পড়া হয়েছে

রেলপথের উন্নয়নে বর্তমান সরকার বদ্ধ পরিকর: রেলমন্ত্রী নুরুল ইসলাম

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বাংলাদেশ আজ বহুদূর এগিয়েছে জানিয়ে মো. নুরুল ইসলাম সুজন বলেন, রেলপথের উন্নয়নে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্ট ভাষায় বলেছেন রেলকে তিনি টেকসই হিসেবেগড়ে তুলতে চান। একটি টেকসই দীর্ঘমেয়াদী দেশ গড়ে তুলতে রেল ভারসাম্য রক্ষা করতে পারে।

রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন মন্তব্য করেছেনবিএনপি-জামায়াত সরকার রেলকে সম্প্রসারিত না করে তিন হাজার কিলোমিটার রেলপথকে ২৫ কিলোমিটারে নামিয়ে এনেছিল।

রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেন, কাউনিয়া থেকে চিলমারী এবং খুলনা থেকে বাগেরহাট পর্যন্ত রেলপথ ছিল তারা (বিএনপি-জামায়াত সরকার) সেটা তুলে দিয়েছিল।

(১১ মার্চ) শনিবার রাতে পঞ্চগড় শহরের মুক্তমঞ্চে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

সরকার আগামী দিনে ভারতের শিলিগুড়ির সঙ্গে রেলপথ যোগাযোগের জন্য বাংলাবান্ধা পর্যন্ত রেলপথ সম্প্রসারণ করার পরিকল্পনা নিয়েছে বলেও জানান রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

এ সময় কৃষক সমাবেশে জেলার ৫ উপজেলার কৃষকলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কৃষক সমাবেশে পঞ্চগড় সদর উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কুদ্দুস প্রামাণিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সহ সভাপতি আব্দুল লতিফ তারিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাঈমুজ্জামান মুক্তা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুন, জেলা কৃষক লীগের সভাপতি আজিজার রহমান, সাধারণ সম্পাদক মাসুদ করীম, সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মফিজার রহমান সহ অনেকেই।

নিউজটি শেয়ার করুন

রেলপথের উন্নয়নে বর্তমান সরকার বদ্ধ পরিকর: রেলমন্ত্রী নুরুল ইসলাম

আপডেট সময় : ১১:৩০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩