ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘের মঞ্চে ট্রাম্পের উদ্দেশে কঠোর বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট ওমান উপকূলে মিসাইল হামলার কবলে বাংলাদেশি নাবিকদের জাহাজ ইবির সাদ্দাম হলের একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

ব্রাজিলের জার্সি গায়ে আর দেখা যাবে না নেইমারকে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৪৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়ার পর ব্রাজিল জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন নেইমার জুনিয়র। দীর্ঘদিনের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে সেলেসাও মহাতারকা জানিয়েছেন, হলুদ জার্সি গায়ে তার সময় আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। সান্তোসের হয়ে ইউনিভার্সিতাদ সিত্রালের বিপক্ষে ৪-২ গোলে জয়ের পর সংবাদ সম্মেলনে ৩৪ বছর বয়সী এই তারকা বলেন, জাতীয় দলের সঙ্গে তার পথচলা এখানেই সমাপ্ত। তিনি বলেন, আমি ইতিহাস গড়েছি এবং এই যাত্রায় আমি খুবই খুশি ছিলাম। জাতীয় দলের জন্য নিজের রক্ত ও জীবন দিয়েছি এবং সবসময় লড়াই করেছি, কিন্তু এখন আমি আর এটি করতে চাই না।

দীর্ঘ ক্যারিয়ারের শেষ লগ্নে এসে বিভিন্ন সময় সমালোচনার মুখে পড়েছেন নেইমার। সম্প্রতি ভেনেজুয়েলায় সান্তোসের কোপা সুদামেরিকানার ম্যাচ চলাকালীন একটি পোকার টুর্নামেন্টে অংশ নিয়ে তিনি বিতর্কের মুখে পড়েন। তবে মাঠে ফিরে গোল করে সেই পোকার খেলার ভঙ্গিতে সেলিব্রেশন ও কর্নার ফ্ল্যাগ দিয়ে গলফ সুইংয়ের অঙ্গভঙ্গি করে সমালোচকদের জবাব দিয়েছেন তিনি। এছাড়া শাপেকোয়েন্সের সঙ্গে ২-২ গোলে ড্রয়ের পর সতীর্থ গ্যাব্রিয়েল বন্তেম্পো ও জোয়াও আনানিয়াসের সমালোচনা করার খবরকেও তিনি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

নেইমার দাবি করেন, মিডিয়ার একটি অংশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বক্তব্য বিকৃত করে বিতর্ক তৈরির চেষ্টা করছে। অধিনায়ক হিসেবে ম্যাচ শেষে ভালো খেলার তাগিদ দেয়া তার দায়িত্ব বলে মন্তব্য করে তিনি বলেন, এটি দুঃখজনক ও বিরক্তিকর যে আমার কথাগুলো ভুলভাবে উপস্থাপন করা হয়। আমি শুধু বলেছি আমরা এভাবে পয়েন্ট হারাতে পারি না, আর একজন অধিনায়ক হিসেবে আমার সেই অধিকার রয়েছে।

২০১০ সালে ১৮ বছর বয়সে ব্রাজিলের জার্সিতে অভিষেক হওয়া নেইমার দেশের হয়ে ১৩০টি ম্যাচ খেলে ৮০টি গোল করেছেন এবং ৫৯টি অ্যাসিস্ট করেছেন। নরওয়ের কাছে ২-১ গোলে হারের পর মেটলাইফ স্টেডিয়ামে তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। শেষ দিকে পেনাল্টি থেকে গোল করলেও তা কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছিল, যা হয়ে রইল ব্রাজিলের এই রাজপুত্রের শেষ আন্তর্জাতিক ম্যাচ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ব্রাজিলের জার্সি গায়ে আর দেখা যাবে না নেইমারকে

আপডেট সময় : ০৩:৪৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬